shono
Advertisement
Basirhat

বসিরহাটে এক টুকরো শান্তিনিকেতন! লেডিস ক্লাবের বসন্ত উৎসব যেন সোনাঝুরির হাট 

বসিরহাটে লেডিস ক্লাবের বসন্ত উৎসব কার্যত হয়ে উঠেছিল সোনাঝুরির হাট। কোনও স্টলে হাতে তৈরি চকোলেট, কোথাও মাটি ও পাটের অলঙ্কার, আবার কোথাও বাটিক প্রিন্টের পোশাক বিক্রি হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 09:28 PM Mar 02, 2026Updated: 09:28 PM Mar 02, 2026

মুকুলে ভরে আমগাছ। ডালপালার ফাঁক দিয়ে পড়ছে পড়ন্ত সূর্যের মিঠে আলো। এলাকাজুড়ে বসেছে মেলা। বিকোচ্ছে শাড়ি, কাপড়। রয়েছে একাধিক স্টল। চলছে আবির খেলা। প্রতিদিনের সাদাকালো জীবনকে রাঙিয়ে তুলতে উপস্থিত বহু মানুষ। বসিরহাটে যেন এক টুকরো শান্তিনিকেতন!

Advertisement

বসিরহাটে লেডিস ক্লাবের বসন্ত উৎসব কার্যত হয়ে উঠেছিল সোনাঝুরির হাট। কোনও স্টলে হাতে তৈরি চকোলেট, কোথাও মাটি ও পাটের অলঙ্কার, আবার কোথাও বাটিক প্রিন্টের পোশাক বিকিয়েছে। বাদ যায়নি আবৃত্তি, গান ও রবীন্দ্রসঙ্গীত চর্চাও। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে উৎসবে মেতে ওঠেন। বিকেল গড়াতেই জমে ভিড়। 

লেডিস ক্লাবের সদস্য অমৃতা পাঠক জানান, "আমাদের মূল লক্ষ্য মহিলাদের স্বাবলম্বী করা। তাদের তৈরি সামগ্রী যাতে সরাসরি মানুষের কাছে পৌঁছতে পারে, সেই জন্যই এই স্টলের ব্যবস্থা।" ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান তাঁরা করবেন বলে জানিয়েছেন। রঙিন বিকালে উপস্থিত ছিলেন বসিরহাট পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর অদিতি মিত্র রায়চৌধুরী। তিনি বলেন, "সবার পক্ষে শান্তিনিকেতনে যাওয়া সম্ভব হয় না। কিন্তু এখানে এলে অনেকটাই সেই অনুভূতি পাওয়া যায়। রবীন্দ্রসঙ্গীত, শিল্পের আয়োজন সোনাঝুরির হাটের কথা মনে করিয়ে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement