shono
Advertisement

রাখা হল না মাকে দেওয়া কথা, কুমেরু অভিযানে মৃত্যু পুরুলিয়ার শুভজিতের

অ্যান্টার্কটিকার মৈত্রী বেসক্যাম্পে চিরনিদ্রায় প্রতিভাবান তরুণ গবেষক ৷ The post রাখা হল না মাকে দেওয়া কথা, কুমেরু অভিযানে মৃত্যু পুরুলিয়ার শুভজিতের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:37 PM Mar 29, 2018Updated: 02:41 PM Jul 15, 2019

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: রবার্ট স্কটের পথেই হারিয়ে গেলেন বাংলার তরুণ অভিযাত্রী৷ কুমেরু অভিযানে গিয়ে মৃত্যু হল পুরুলিয়ার শুভজিৎ সেনের৷ একটি কনভয় অপারেশনের সময় ঘটা দুর্ঘটনায় প্রাণ হারান ২৩ বছরের ওই ভূতত্ত্বের ছাত্র ও গবেষক৷

Advertisement

[প্রধান বিচারপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সরগরম দিল্লি, ক্ষুব্ধ সোলি সোরাবজি]

জানা গিয়েছে, ৩৭তম ‘ইন্ডিয়ান সাইন্টিফিক এক্সপিডিশন টু আন্টার্কটিকা’-র সদস্য ছিলেন শুভজিৎ৷ ২০১৭ সালের নভেম্বর ওই দলটি কুমেরু রওনা দেয়৷ বেশ কিছু গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে চলতি বছরের এপ্রিল মাসে ফিরে আসার কথা ছিল তাদের৷ তার আগেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনাটি৷ গত সোমবার ‘আইস শেলফে’ একটি কনভয় অপারেশনে ছিলেন শুভজিৎ৷ ওই অভিযান চলাকালীনই দুর্ঘটনার কবলে পড়েন তিনি৷ মারাত্মক জখম হন তিনি৷ ওই অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় ‘মৈত্রী’ বেসে৷ উল্লেখ্য, কুমেরুতে ভারতের বেসক্যাম্প ‘মৈত্রী’৷ সেখান থেকেই অভিযান চালাচ্ছিলেন অভিযাত্রীরা৷ সঙ্গে সঙ্গেই শুভজিতের চিকিৎসা শুরু করেন ক্যাম্পের চিকিৎসকরা৷ তবে চিকিৎসকদের চেষ্টা বিফল করে ওইদিন রাত প্রায় ১২ টা ১০ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর৷

মৈত্রী বেসক্যাম্পেই রয়েছে শুভজিতের দেহ৷ তবে কবে দেহ বাড়িতে আনা হবে তা এখন জানা যায়নি৷ আকস্মিক দুর্ঘটনার খবরে শোকে ভেঙে পড়েছেন পরিবারের লোকজন৷ শুভজিতের বাবা শয্যা নিয়েছেন৷ বাক্যহারা হয়েছেন মা৷ চোখের জল ধর রাখতে পারছেন না দাদা শুভঙ্কর৷ পুরুলিয়ার নডিহা-দুলামি এলাকার ভুঁইয়াপাড়ার বাসিন্দা শুভজিৎ৷ পরিবার বলতে বাবা-মা ও দাদা৷ মিষ্টির ব্যবসা করেন বাবা দিলীপ কুমার সেন৷ তাঁকে সাহায্য করেন দাদা শুভঙ্কর৷ আগামী ১৬ এপ্রিল জন্মদিন ছিল শুভজিতের৷ মা পারমিতা দেবীকে বলে গিয়েছিলেন যে বাড়ি ফিরে জন্মদিন পালন করবেন৷ তা সেই আশা আর পূরণ হল না৷ পারমিতা দেবী জানান, “ছেলের পড়াশোনা নিয়ে কখনও সিদ্ধান্ত চাপিয়ে দিইনি আমি৷ জানতাম এতে বিপদ রয়েছে তাও তাঁকে বারণ করিনি৷” এই প্রতিভাবান পড়ুয়া ও গবেষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে৷ প্রতিবেশীরা জানান, জীবনে উন্নতি করলেও অত্যন্ত নম্র ছিল শুভজিৎ৷

পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমক পাশ করেন শুভজিৎ৷ তারপর ২০১৪ সালে জগন্নাথ কিশোর কলেজ থেকে ভূতত্ত্বে স্নাতক হন তিনি৷ তারপরই আইআইটি ভুবনেশ্বরের ‘আর্থ ওশান এন্ড ক্লাইমেট সাইন্স’-এ ভূতত্ত্বে নিয়ে পড়াশোনা চালিয়ে যান তিনি৷ তারপর যোগ দেন গোয়ার ‘ন্যাশনাল সেন্টার ফর আন্টার্কটিক এন্ড ওশান রিসার্চ’ সংস্থায়৷ সেখান থেকেই অ্যান্টার্কটিকা যাওয়ার জন্য আবেদন করে অভিযাত্রী দলে জায়গা পান তিনি৷ কুমেরু নিয়ে একটি বিশেষ গবেষণা করছিলেন তিনি৷ সব মিলিয়ে এহেন প্রতিভাবান তরুণের এই মৃত্যুতে শোকাহত বাংলা৷

[এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত আলিপুর, আহত অন্তত ২৫]

The post রাখা হল না মাকে দেওয়া কথা, কুমেরু অভিযানে মৃত্যু পুরুলিয়ার শুভজিতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার