shono
Advertisement
Kamarhati

দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার

কী কারণে এই সিদ্ধান্ত নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়ের?
Published By: Jaba SenPosted: 11:09 PM Jul 21, 2026Updated: 11:09 PM Jul 21, 2026

দায়িত্ব নেওয়ার মাত্র ১৮ দিনের মাথায় কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। মঙ্গলবার মহকুমাশাসক ও পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তাঁর অভিযোগ, তাঁকে সমর্থন করা কাউন্সিলরদের মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে একে একে সরিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের অসহযোগিতার অভিযোগও তুলেছেন তিনি।

Advertisement

কামারহাটি পুরসভার মোট কাউন্সিলর ৩৫ জন। তাঁদের মধ্যে তিন জন নির্দল, বাকিরা তৃণমূলের। তবে তৃণমূলের দুই কাউন্সিলরের আগেই মৃত্যু হয়েছে। রাজ্যে পালাবদলের পর গত ১২ জুন চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন গোপাল সাহা। এরপর ৩ জুলাই সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা তথা নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার ১৮ দিনের মধ্যেই তাঁর পদত্যাগে পুরসভার ভবিষ্যৎ সমীকরণ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।

সুশান্তবাবুর জানিয়েছেন, "আমাকে সমর্থন করা কাউন্সিলরদের কেসের ভয় দেখানো হচ্ছে। গ্রেপ্তারের আশঙ্কায় প্রায় ১৫ জন পদত্যাগ করেছেন। সব দিক থেকে অসহযোগিতা করা হচ্ছে। তাই পদত্যাগ করেছি।" তবে অল্প সময়ের মধ্যেই অস্থায়ী কর্মীদের দৈনিক পারিশ্রমিক ৫০ টাকা এবং মাসিক ভাতা ২ হাজার টাকা বৃদ্ধি, পাশাপাশি মেট্রো কলোনির বাসিন্দাদের জমির মিউটেশনের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে বলেও দাবি করেছেন তিনি। কটাক্ষ করে বিজেপি নেতা অরূপ চৌধুরী বলেন, "চোরেদের সার্কাস নিয়ে আমাদের কোনও উৎসাহ নেই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement