shono
Advertisement
Lakshman Ghorui

'কাটমানি কালচার' সমানে চলিতেছে! এবার বিজেপি বিধায়কের নাম ভাঙিয়ে টাকা আদায়ের অভিযোগ

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই অভিযোগ পেয়েই এফআইআরের নির্দেশ দিয়েছেন।
Published By: Sucheta SenguptaPosted: 12:36 PM Jul 22, 2026Updated: 02:29 PM Jul 22, 2026

তৃণমূলের 'কাটমানি কালচার' এখনও চলছে! এখন বিজেপি বিধায়ক-মন্ত্রীদের নাম ভাঙিয়ে কাটমানি আদায়ের চেষ্টা করছেন তৃণমূলের ছোটখাটো কর্মীরা, এমনই অভিযোগ উঠছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের অভিযোগ, কেউ বাড়ি বা জমি বিক্রি করলে তাঁদের কাছেও বিধায়কের নাম করে মোটা টাকা কাটমানি চাইছেন তৃণমূল নেতারা। এই এসব নিয়ে নালিশ কানে আসতেই কড়া বার্তা দিলেন লক্ষ্মণ ঘোড়ুই (Lakshman Ghorui)। তাঁর নামে কেউ টাকা চাইলে সঙ্গে সঙ্গে এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিধায়ক। বুধবার তিনি দুর্গাপুরের বেনাচিতি থেকে একথা জানান। এদিন অবৈধ নির্মাণে বুলডোজার চালানো নিয়েও কড়া বার্তা দিয়েছেন বিধায়ক।

Advertisement

বিধায়ক স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁর নাম ব্যবহার করে কেউ যদি কোনও ধরনের টাকা দাবি করে বা কাটমানি নেওয়ার চেষ্টা করে, তাহলে সাধারণ মানুষ যেন কোনওভাবেই তাতে প্রভাবিত না হন। লক্ষ্ণণবাবুর পরামর্শ, এমন কোনও ঘটনা ঘটলে অবিলম্বে থানায় এফআইআর দায়ের করতে হবে।

বুধবার দুর্গাপুরের বেনাচিতিতে পরিদর্শনে গিয়েছিলেন লক্ষ্ণণ ঘোড়ুই। সেখানকার জনপরিষেবার কাজ কেমন চলছে, তা দেখতে যান। আর সেখান থেকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিধায়কের নাম ভাঙিয়ে কাটমানি আদায়ের চেষ্টার অভিযোগ তোলেন। বিধায়ক স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁর নাম ব্যবহার করে কেউ যদি কোনও ধরনের টাকা দাবি করে বা কাটমানি নেওয়ার চেষ্টা করে, তাহলে সাধারণ মানুষ যেন কোনওভাবেই তাতে প্রভাবিত না হন। লক্ষ্ণণবাবুর পরামর্শ, এমন কোনও ঘটনা ঘটলে অবিলম্বে থানায় এফআইআর দায়ের করতে হবে। তিনি জানান, তাঁর কাছেও ইতিমধ্যেই এমন বেশ কিছু অভিযোগ এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে তিনিও থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন।

পাশাপাশি তিনি প্রশাসনের কাছে এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। লক্ষ্মণ ঘোডুইয়ের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা তাঁর দায়িত্ব। তাই তাঁর নাম ভাঙিয়ে কেউ বেআইনি আর্থিক লেনদেন বা কাটমানি আদায়ের চেষ্টা করলে এফআইআরের ভিত্তিতে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। অবৈধ নির্মাণে বুলডোজার চালানো নিয়ে বিজেপি বিধায়কের সাফ বার্তা, ''বেআইনিভাবে কেউ কিছু করলে বুলডোজার নিয়ে ভেঙে দেওয়া হবে। তাই ফ্ল্যাট তৈরি করুন নিজের জায়গায়। সরকারি জায়গায় পা বাড়ালেই ভেঙে দুরমুশ করে দেওয়া হবে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement