shono
Advertisement
Jalpaiguri

'তোর মাকে মারব', ছেলেকে মেসেজ পাঠিয়ে স্ত্রীকে 'খুন', পরদিন জঙ্গলে উদ্ধার অভিযুক্তের দেহও!

মৃত গৃহবধূর নাম চুমকি রায়। বয়স ৫০ বছর। বুধবার সকালে চুমকির সঙ্গে স্বামী বিমলের ঝগড়া হয়। বাড়ি থেকে বেরিয়ে যান চুমকি।
Published By: Subhankar PatraPosted: 12:56 PM Jul 16, 2026Updated: 02:01 PM Jul 16, 2026

'তোর মাকে খুন করব।' ছেলেকে ভয়েস মেসেজ বাবার। তারপরই জঙ্গলে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ। বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট এলাকায়। এ দিকে নিখোঁজ ছিলেন অভিযুক্ত। বৃহস্পতিবার সকালে জঙ্গল থেকে আরও একটি দেহ উদ্ধার হয়েছে। সেটি মহিলার স্বামীর দেহ বলেই মনে করা হচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ দু'টি উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম চুমকি রায়। বয়স ৫০ বছর। তিনি পূর্ব দুরামারি শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। জানা যাচ্ছে, বুধবার সকালে চুমকির সঙ্গে স্বামী বিমলের ঝগড়া হয়। বাড়ি থেকে বেরিয়ে যান চুমকি। এরপর বিমলও বাড়ি ছাড়েন। তার কিছুক্ষণ পরে ছেলের মোবাইলে ভয়েস বার্তা পাঠান বিমল। দাবি, সেখানে তিনি বলেন, 'তোর মাকে খুন করব।' কয়েকঘণ্টার পর দুপুরে মরাঘাট জঙ্গলের ভেতর উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ। মৃতার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও এক জোড়াজুতো বাজেয়াপ্ত করেছে বানারহাট থানার পুলিশ।

প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করেছে বিমল। তবে ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার জঙ্গল থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। সেটি বিমলের বলে সন্দেহ। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। স্ত্রীকে খুন করে বিমল আত্মঘাতী হয়েছে? নাকি অন্য কিছু ঘটনা। সমস্ত দিক খতিয়ে দেখছে। তদন্তে নেমেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement