shono
Advertisement

জামিনে মুক্ত দুষ্কৃতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুন বলে অনুমান পুলিশের

শ্বাসরোধ করে কুপিয়ে খুন? The post জামিনে মুক্ত দুষ্কৃতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুন বলে অনুমান পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:55 PM Jul 14, 2018Updated: 08:25 PM Jul 14, 2018

সোমনাথ পাল, বনগাঁ: রাতভর নিখোঁজ থাকার পর জামিনে মুক্ত এক দুষ্কৃতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁর চাঁপাবেড়িয়ায়৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রথমে গলায় ফাঁস দিয়ে ও পরে মৃত্যু নিশ্চিত করতে মাথায়, ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়েছে তাকে৷ মৃত অসীম ভট্টাচার্য মাদক পাচার, খুন-সহ একাধিক মামলায় জড়িত ছিল৷

Advertisement

[জলপাইগুড়িতে ক্রিকেটার নিখোঁজ রহস্যে বন্ধুর বিরুদ্ধে অপহরণের অভিযোগ]

চাঁপাবেড়িয়ার বাসিন্দা ছিল অসীম ভট্টাচার্য৷ শুক্রবার সন্ধে নাগাদ বাড়ি থেকে বেরোয় সে৷ রাতে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি৷ এরপর শনিবার সকালে এলাকারই একটি পুকুরপাড়ের কাছে কুখ্যাত ওই দুষ্কৃতীর দেহ দেখতে পান গ্রামবাসীরা৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠায়। গোটা দেহেই একাধিক ক্ষতচিহ্ন ছিল তার৷ মাথায় ও গলাতেও ছিল আঘাতের চিহ্ন৷ প্রথমে গলায় ফাঁস দিয়ে ও পরে মাথায়, ঘাড়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়েই অসীমকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ৷

[স্কুলের মধ্যেই নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, চাঞ্চল্য মালদহে]

অসীমের স্ত্রী ডলি দেবী বলেন, ‘‘শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে রাতে আর ফেরেনি সে৷ আর কোনও কুকর্মের সঙ্গে জড়াবে না বলেও কথা দিয়েছিল অসীম৷’’ অসীমকে কেউ খুন করেছে বলেই অভিযোগ তার স্ত্রীর৷

[বাধ্য হয়েই চৌর্যবৃত্তিতে ‘বান্টি-বাবলি’, আসানসোল থেকে গ্রেপ্তার প্রেমিক যুগল]

পুলিশ সূত্রে খবর, ওই চাঁপাবোড়িয়া এলাকার বিরুদ্ধ গোষ্ঠী শক্তি দে ও তার দাদা দিলীপকে খুনের অভিযোগ ছিল অসীম ও তার শাগরেদদের বিরুদ্ধে| চাঁপাবেড়িয়া এলাকায় একাধিক খুনের ঘটনায় নাম জড়িয়েছিল অসীমের৷ মোটা অঙ্কের টাকা নিয়ে সুপারি কিলারের কাজ করত সে|  এছাড়াও অসীমের বিরুদ্ধে মাদক পাচার, তোলাবাজি ও পাঁচটি ডাকাতির মামলা চলছিল৷ অশোকনগর থানাতেও তার বিরুদ্ধে খুন ও মাদক পাচারের মামলা ছিল। বহুবার জেলেও গিয়েছে সে৷ দিনকয়েক আগে তোলাবাজির মামলায় জামিনে মুক্তি পায় অসীম৷

The post জামিনে মুক্ত দুষ্কৃতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুন বলে অনুমান পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement