shono
Advertisement
Arambag

আরামবাগে তৃণমূলের পার্টি অফিসে বোমা! 'ভোটের আগেই মজুত ছিল', বলছেন স্থানীয়রা

সন্তপুরে মালিকপাড়া সংলগ্ন এলাকায় তৃণমূল কাউন্সিলর সঞ্জয় ঘোড়ুইয়ের পার্টি অফিস থেকে বাক্স ভর্তি বোমা উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ।
Published By: Arpita MondalPosted: 06:40 PM May 17, 2026Updated: 06:42 PM May 17, 2026

তৃণমূলের পার্টি অফিস যেন সন্ত্রাসের আঁতুড়ঘর! আরামবাগে তৃণমূল কার্যালয় খুলতেই চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা। উদ্ধার কাঁড়ি কাঁড়ি বোমা। বসন্তপুরে মালিকপাড়া সংলগ্ন এলাকায় তৃণমূল কাউন্সিলর সঞ্জয় ঘোড়ুইয়ের পার্টি অফিস থেকে বাক্স ভর্তি বোমা উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ।

Advertisement

পার্টি অফিসের দরজায় জোড়া ফুলের প্রতীক। দেওয়াল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। দলীয় কার্যালয় ঠিক যেমনটা হয় আর কি। কিন্তু পূর্বতন শাসকদলের পার্টি অফিস বলে কথা, একটু তো 'ব্যতিক্রমী' হতে হবে। রবিবার সকালে পুলিশ অফিসের তালা খুলতেই দেখতে পেলেন বাক্স বন্দি বোমার পাহাড়। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, ওই এলাকার তৃণমূল কর্মীরা বেশিরভাগ সময় কাউন্সিলর সঞ্জয় ঘড়ুইয়ের মদতে বিজেপি কর্মীদের হুমকি দিতেন। এমনকী ভোটের ফল প্রকাশের পরেও তাঁদের বেধড়ক মারধর করার হুমকিও দিয়েছিলেন। কিন্তু সরকারের পালাবদল হতেই সব গায়েব!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারের পালাবদল হতেই তৃণমূলের এই পার্টি অফিসে তালা পড়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পুলিশ। তল্লাশিতেই বোমা উদ্ধার হয় তালাবন্দি পার্টি অফিস থেকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। এলাকাবাসীদের দাবি, ভোটের আগে থেকেই তৃণমূলের কার্যালয়ে বোমা মজুত ছিল। ভোটের পরে হিংসার জন্যই এই বোমা মজুত করা হয়েছিল বলে দাবি করনে স্থানীয়রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement