shono
Advertisement
Tmc panchayet pradhan

পরিবর্তন হতেই জনরোষ! প্রতারণার অভিযোগে আমতায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর

অভিযোগ, সরকারি প্রকল্পের নামে দিনের দিন টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী। এবার রাজ্যের নতুন সরকার আসতেই দুর্নীতির বিরুদ্ধে সরব ভুক্তভোগীরা।
Published By: Arpita MondalPosted: 01:46 PM May 17, 2026Updated: 03:23 PM May 17, 2026

পালাবদলের পর থেকেই দিকে দিকে উঠছে আসছে ক্ষোভ। জনতার রোষের মুখে পালানোর পথ পাচ্ছেন না পূর্ববর্তী শাসকদলের নেতারা। এবার আমতায় জনরোষের মুখে তৃণমূল পঞ্চায়েতের প্রধান। রবিবার সাত সকালে তাঁর বাড়ি ঘেরাও করে ব্যাপক তাণ্ডব চালান গ্রামবাসীরা। অভিযোগ, সরকারি প্রকল্পের নামে দিনের দিন টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী। এবার রাজ্যের নতুন সরকার আসতেই দুর্নীতির বিরুদ্ধে সরব ভুক্তভোগীরা।

Advertisement

রবিবার সকাল থেকে হুলস্থূল কাণ্ড। কাশমুলি গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুইয়ের বাড়ি ঘিরে ফেলেন গ্রামবাসীরা। এরপরই শুরু হয় ব্যাপক উত্তেজনা। প্রধানের বাড়িতে রীতিমতো ভাঙচুর শুরু করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ইট ছুড়ে ভাঙচুর চলে জালনার কাজ। কার্যত ঠুকে ঠুকে ভেঙে ফেলা হয় এসি, সিসি ক্যামেরাগুলি। কেন এমন জনরোষ আছড়ে পড়ল প্রধানের বাড়িতে? ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, দিনের পর দিন প্রতারণা করে গিয়েছেন কাশমুলি পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী। একের পর এক দুর্নীতির অভিযোগ তোলেন তাঁরা। জানা গিয়েছে, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছেন প্রধান। ৫০০ টাকা করে নিয়েও জব কার্ড আটকে রাখার অভিযোগ। শুধু তাই নয়, ১০০ দিনের কাজ দিতেও মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে। বিক্ষুব্ধ এক গ্রামবাসী জানান, 'অনেক দিন ধরে জব কার্ড দেবে বলে টাকা নিয়ে রেখেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। কিন্তু জব কার্ড পাইনি কেউ।'

দিনের পর দিন দুর্নীতি সহ্য করেছেন পঞ্চায়েত এলাকার মানুষ। সরকারের পরিবর্তন হতেই আছড়ে পড়েছে জনরোষ। বিক্ষোভের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ। গ্রামবাসীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এবিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement