shono
Advertisement
Bomb Threat

আরডিএক্সের সঙ্গে সায়ানাইড! কলকাতা-সহ রাজ্যজুড়ে বোমাতঙ্ক, হুমকি ইমেলে খালি একাধিক অফিস

দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে সেইগুলি ব্লাস্ট হবে! হুমকি ইমেল কলকাতা-সহ রাজ্যের একাধিক অফিসে। এই ইমেল পাওয়ার পরই সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় অফিসগুলি।
Published By: Subhankar PatraPosted: 12:38 PM Feb 26, 2026Updated: 02:45 PM Feb 26, 2026

আদালতের পর রাজ্যেজুড়ে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে বোমাতঙ্ক (Bomb Threat)! পোস্ট ও পাসপোর্ট অফিসগুলিতে আরডিএক্সের সঙ্গে রাখা সায়ানাইড! দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে সেইগুলি ব্লাস্ট হবে! হুমকি ইমেল কলকাতা-সহ রাজ্যের একাধিক অফিসে। এই ইমেল পাওয়ার পরই সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় অফিসগুলি। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে কর্মী ও কাজের জন্য আসা সাধারণ মানুষের মধ্যে। পৌঁছেছে পুলিশ। চলছে তল্লাশি।

Advertisement

বালুরঘাট পোস্ট অফিসে বোমাতঙ্ক। ঘটনাস্থলে পুলিশ। নিজস্ব চিত্র

উত্তরের রায়গঞ্জ, বালুরঘাট থেকে পশ্চিমের কাঁথি। কলকাতা থেকে কাটোয়া, নদিয়া থেকে হাওড়া, আসানসোল থেকে কোচবিহারের একাধিক জায়গার পোস্ট ও পাসপোর্ট অফিসে হুমকি বার্তা আসে। কলকাতায় লালবাজারের পিছনে পাসপোর্টের রিজিওনাল অফিসেও হুমকি ইমেল আসে। বারাকপুরে হেডপোস্ট অফিসেও বোমাতঙ্ক (Bomb Threat) ছড়ায়। ইমেলে লেখা হয় সায়ানাইড ও আরডিএক্স রাখা আছে! কর্মীদের সড়িয়ে নিয়ে যাও। এরপরই তীব্র আতঙ্ক ছড়ায় উপস্থিত কর্মী, সাধারণ মানুষের মধ্যে। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় অফিসগুলি। খবর যায় পুলিশ ও বোম্ব স্কোয়াডে। জানা গিয়েছে, অফিসগুলিতে তল্লাশি শুরু হয়েছে।

ফাঁকা কাটোয়া পোস্ট অফিস। নিজস্ব চিত্র

উল্লেখ্য,  এর আগে রাজ্যের একাধিক আদালতগুলিতে বোমাতঙ্ক ছড়ায়। সেবারও আরডিএক্স রাখা  রয়েছে বলে হুমকি ইমেল আসে। তল্লাশি করে পুলিশ ও বোম্ব স্কোয়াড। কিন্তু কিছু পাওয়া যায়নি। কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার, রাজ্য পুলিশের ডিজি পীয়ূষ পাণ্ডে, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে উচ্চপর্যায়ে বৈঠক হয়। পুলিশ জানায়, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিচারপতি ও সাধারণের নিরাপত্তা সুরক্ষিত তারা বদ্ধপরিকর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের পাসপোর্ট ও পোস্ট অফিসগুলিতে বোমাতঙ্ক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement