shono
Advertisement
Cooch Behar

সামান্য দেশলাই কাঠি চাওয়ায় তুমুল বচসা! বাবাকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে জখম ছেলে

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধুমাত্র দেশলাই কাঠি চাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। 
Published By: Kousik SinhaPosted: 10:38 AM Mar 04, 2026Updated: 01:25 PM Mar 04, 2026

দেশলাই কাঠি চাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বচসা! আর তা থেকে তর্কাতর্কি। রাগের মাথায় কিশোরের পেটে ছুরি। ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন গৌরাঙ্গ দে সরকার। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার (Cooch Behar) শহরের নিউ কদমতলা এলাকায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধুমাত্র দেশলাই কাঠি চাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement

ওই এলাকারই বাসিন্দা গৌরাঙ্গ দে সরকার। তারই প্রতিবেশী চিরঞ্জিত অধিকারী ওরফে রাজা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে অভিযুক্ত রাজা গৌরাঙ্গ দে সরকারের বাবার কাছে ধূমপান করার জন্য দেশলাই কাঠি চায়। কিন্তু তা দিতে অস্বীকার করেন ওই ব্যক্তি। এত ছোট বয়সে কেন দেশলাই কাঠি চাইছে তা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরেই দুজনের মধ্যে শুরু হয় বচসা। এমনকী ওই ব্যক্তিকে অভিযুক্ত চিরঞ্জিত অধিকারী ওরফে রাজা মারধর করে বলে অভিযোগ। আর সেই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায় গৌরাঙ্গ দে সরকার। কেন মারধর তা নিয়ে শুরু হয় গৌরাঙ্গ এবং চিরঞ্জিত অধিকারীর মধ্যে তুমুল বচসা। সেই সময়েই রাগের মাথায় হঠাত করেই গৌরাঙ্গের পেটে অভিযুক্ত চিরঞ্জিত ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ। যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছুটে আসে কোচবিহার থানার পুলিশ। ইতিমধ্যে কোচবিহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত চিরঞ্জিত অধিকারী সবসময় কিছু না কিছু নেশা করে থাকে। আগেও এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছিল। তবে মঙ্গলবার সন্ধ্যার ঘটনায় রীতিমতো আতঙ্কে স্থানীয় মানুষজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement