shono
Advertisement
North Bengal

ভোটমুখী জলপাইগুড়িতে উদ্ধার ২ কোটির ব্রাউন সুগার, মদ বন্ধে শুকনো নেশা ছড়ানোর ছক?

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে শিলিগুড়িগামী ক্যানেল রোড এলাকায় ফাঁদ পাতেন পুলিশ আধিকারিকরা।
Published By: Kousik SinhaPosted: 05:31 PM Apr 21, 2026Updated: 05:31 PM Apr 21, 2026

বৃহস্পতিবার অর্থাৎ ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে ভোট রয়েছে। ভোটের মুখে বড় সাফল্য পুলিশের। প্রায় দুই কোটি টাকার ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ওই যুবকের নাম সহিদুর আলি। সোমবার গভীর রাতে বিপুল মাদক পাচারের উদ্দেশ্যে জলপাইগুড়ির ক্যানেল রোড এলাকায় দাঁড়িয়ে ছিলেন সাহিদুর। সেই সময় হাতেনাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে ধৃত ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। কোথা থেকে বিপুল আনা হচ্ছে এবং কোথায় পৌঁছে দেওয়া হচ্ছিল তা নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছেন তদন্তকারীরা।

Advertisement

জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে শিলিগুড়িগামী ক্যানেল রোড এলাকায় ফাঁদ পাতেন পুলিশ আধিকারিকরা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পাতা হয় এই ফাঁদ। পুলিশ সূত্রে খবর, রাতের অন্ধকারে ক্যানেল রোড এলাকায় ধৃত সহিদূর আসেন কোটি কোটি টাকার ব্রাউন সুগার পৌঁছে দিতে। সেই সময়েই হাতেনাতে তাঁকে ধরা হয় এবং ভোরের আলো থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে ধৃত সহিদূরের কাছে থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। দুটি প্যাকেট মিলিয়ে মোট এক কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা বলে দাবি পুলিশের।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ভোটে মুখে সুরাপানে ‘রাশ’ টেনেছে নির্বাচন কমিশন। নজিরবিহীনভাবে সোমবার বিকেল থেকেই মদের দোকানে নেমেছে ঝাঁপ। এই অবস্থায় শুকনো নেশার প্রতি তরুণ প্রজন্মের ঝোঁক বাড়তে পারে! এই অবস্থায় একেবারে পরিকল্পনা করেই বিপুল নিষিদ্ধ মাদক ছড়িয়ে দেওয়ার ছক? খতিয়ে দেখছে পুলিশ।

বলে রাখা প্রয়োজন, এর আগে যে দফায় যেখানে ভোট, তার ৪৮ ঘণ্টা আগে সেখানকার সমস্ত মদের দোকান বন্ধ হয়ে যেত। কিন্তু কমিশন রাজ্যজুড়ে সমস্ত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে। শুধুমাত্র ২৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ৬টা পর্যন্ত খোলা থাকবে দোকান। এরপর ২৬ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে দোকান। উল্লেখ্য, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। এরপর, গণনার দিন অর্থাৎ ৪ মে মদের দোকান বন্ধ থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement