shono
Advertisement
West Bengal Assembly Election

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে গুলি! অভিযোগের দিক বিজেপি প্রার্থীর দিকে

গোপালনগর থানার অর্ন্তগত চৌতি এলাকায় প্রচার করছিল তফসিলি সেলের একটি গাড়ি। অভিযোগ সেই সময় গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বিজেপির নেতাকর্মীরা। কর্মীদের গাড়ির উপরে পিস্তল নিয়ে চড়াও হয়ে মারধর করা হয়েছে। আহত দুই তৃণমূলকর্মী বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
Published By: Subhankar PatraPosted: 04:31 PM Apr 21, 2026Updated: 05:02 PM Apr 21, 2026

বনগাঁ দক্ষিণ বিধানসভায় তৃণমূলের তফসিলি সেলের নির্বাচনী প্রচারের গাড়িতে হামলা! চলেছে গুলি। ভাঙচুর হয়েছে গাড়ি। আহত হয়েছেন দুই তৃণমূলকর্মী। বিজেপি প্রার্থী স্বপন মজুমদার নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। লাঠি, দা, কোদাল, হকি স্টিক দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে সরব তৃণমূল। পুলিশে অভিযোগ জানিয়েছে, শাসকদল। ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য।

Advertisement

তৃণমূলের অভিযোগ গোপালনগর থানার অর্ন্তগত চৌতি এলাকায় প্রচার করছিল তফসিলি সেলের একটি গাড়ি। অভিযোগ সেই সময় গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বিজেপির প্রার্থী ও নেতাকর্মীরা। গাড়ির উপরে পিস্তল নিয়ে চড়াও হয়ে মারধর করা হয়েছে। আহত দুই তৃণমূলকর্মী। তাঁরা বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা বলেন, "গোপালনগর থানার চৈত্যি এলাকায়, বিজেপির কর্মীরা হামলা চালায়। সেই দলে ছিল বিজেপির প্রার্থী স্বপন মজুমদার। আমাদের দু'কর্মী আহত। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশে অভিযোগ জানিয়েছি, ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামব।"

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পদ্ম প্রার্থী স্বপন মজুমদারের অভিযোগ, রাতে তিনি  কর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর গাড়িতে ঢিল মারা হয়। তাঁদের কর্মীদের মারধর করে। স্বপন জানিয়েছেন, তিনিও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement