shono
Advertisement
Shopping mall

এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি! ৩ লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলের

এর আগে জিনিস নেওয়ার সময় ব্যাগের জন্য চার্জ নেওয়ার জলও গড়ায় আদালতে। শপিং ব্যাগের দাম নেওয়ার জন্য ৩ হাজার টাকা জরিমানা দিতে হয়।
Published By: Sayani SenPosted: 12:52 AM Jun 18, 2026Updated: 12:55 AM Jun 18, 2026

এক প্যাকেট আলু টিক্কির দাম সর্বোচ্চ বিক্রয়মূল্যের থেকে ১০ টাকা বেশি নিয়েছিল বর্ধমানের পার্কাস রোড এলাকার শপিং মল। ক্রেতা সুরক্ষা আদালত শপিং মল কর্তৃপক্ষকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার এই রায় দিয়ে জানানো হয়েছে দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট খরিদ্দারকে ওই টাকা মেটাতে হবে। অন্যথায় বার্ষিক ৮ শতাংশ হারে সুদও দিতে হবে।

Advertisement

জানা গিয়েছে, ২০২০ সালের ৩১ জুলাই ওই শপিং মল থেকে আলু টিক্কি কেনেন দেবরাজ বন্দ্যোপাধ্যায়। প্যাকেটে সর্বোচ্চ বিক্রয়মূল্য ১০০ টাকা লেখা থাকলেও তাঁর কাছে ১১০ টাকা নেওয়া হয়। তার বিলও দেওয়া হয়। ১০ টাকা বেশি নেওয়ার কারণ জানতে চান শপিং মল কর্তৃপক্ষের কাছে। কিন্তু কোনও সদুত্তর পাননি। এরপরই দেবরাজ ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন। আদালতে শপিং মলে কর্তৃপক্ষের যুক্তি গ্রাহ্য করেনি ক্রেতা সুরক্ষা আদালত। ক্রেতা সুরক্ষা আদালতের সভাপতি শুভাশিস ঘোষ, সদস্য বুলবুল ঘোষ সিংহ এবং মনোয়ার বেগম মঙ্গলবার রায় ঘোষণা করেন। শপিং মল কর্তৃপক্ষকে ৩ লক্ষ টাকা জরিমানা করে আদালত।

বলে রাখা ভালো, এর আগে জিনিস নেওয়ার সময় ব্যাগের জন্য চার্জ নেওয়ার জলও গড়ায় আদালতে। শপিং ব্যাগের দাম নেওয়ার জন্য ৩ হাজার টাকা জরিমানা দিতে হয়। রিপোর্টে পরিষ্কার বলা হয়, গ্রাহকদের নোটিস না দিয়ে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হয়। সেই কারণে জরিমানার নির্দেশ। বর্ধমানের এই ঘটনা যেন সেই শপিং ব্যাগ কাণ্ডেরই পুনরাবৃত্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement