shono
Advertisement
Nirmal Ghosh Arrested

অভয়া কাণ্ডে নির্মল ঘোষের গ্রেপ্তারিতে উৎসব পানিহাটিতে! ঢোল বাজিয়ে নাচ, চলল মিষ্টিমুখ

পানিহাটিবাসীর দাবি, শুধু গ্রেপ্তার করলেই হবে না। নির্মলের শাস্তির ব্যবস্থা করতে হবে।
Published By: Jaba SenPosted: 05:36 PM Aug 13, 2026Updated: 06:34 PM Aug 13, 2026

আর জি কর কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেপ্তারিতে (Nirmal Ghosh Arrested) উৎসবের মেজাজ পানিহাটিতে। ঢোল বাজিয়ে নাচ পানিহাটির বাসিন্দাদের। চলল মিষ্টিমুখ। নির্মল ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে, কাদা মাখিয়ে উৎসবে শামিল হন তাঁরা। পানিহাটিবাসীর দাবি, শুধু গ্রেপ্তার করলেই হবে না। নির্মলের শাস্তির ব্যবস্থা করতে হবে। বাকি দুই অভিযুক্তকেও ধরতে হবে।

Advertisement

পানিহাটির বাসিন্দাদের দাবি, এলাকার মহিলা থেকে শুরু করে মানুষের উপর এতদিন ধরে অত্যাচার চালিয়েছেন নির্মল ঘোষ। তাই তাঁর গ্রেপ্তারিতে উৎসবে মেতে উঠেছে সকলে। এদিন মিষ্টিমুখ ও নাচের পাশাপাশি নির্মল ঘোষের ছবিতে জুতো পরিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি কর্মীরা তাঁর ছবিতে কাদাও মাখিয়ে দেন।

এক পানিহাটিবাসী জানান, "গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজ খুশি হয়েছেন। যেভাবে অভয়াকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তাতে মদত দিয়েছেন নির্মল ঘোষ। আরও দুই অভিযুক্ত খুব দ্রুত গ্রেপ্তার হবে। যাঁরা অন্যায় করেছে তাঁরা ছাড় পাবে না। নির্মল ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

উল্লেখ্য, ৯ আগস্ট আরজি কর কাণ্ডে নির্যাতিতার দেহ দ্রুত সৎকারের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, দ্রুত অভয়ার দেহ সৎকার করে প্রমাণ লোপাট করা হয়েছিল। পরিবারের থেকে ক্রিমেশনের খরচও নেওয়া হয়নি। পরিবারের সদস্যদের সই ছাড়াই সৎকার করা হয় দেহ। এই ঘটনায় শুভেন্দুর নিশানায় ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। গত সোমবার খড়দা থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। সেই মামলাতেই তড়িঘড়ি পদক্ষেপ করল পুলিশ। আজ, বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বৃহস্পতিবার রাতে বা আগামিকাল সকালে রাজ্যে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। গ্রেপ্তারির খবর পানিহাটিতে পৌঁছতেই উৎসব শুরু হয়। মিষ্টিমুখ করেন বাসিন্দারা। আবির মেখে চলে নাচগান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement