shono
Advertisement
Jangipur

বীজপুরের পর জঙ্গিপুর! ঝটকা মাংসের দোকান খুললে আর্থিক অনুদানের ঘোষণা বিজেপি বিধায়কের

সম্প্রতি বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস একই ধরনের ঘোষণা করার পর এবার মুর্শিদাবাদেও সেই উদ্যোগের কথা জানালেন বিধায়ক।
Published By: Subhankar PatraPosted: 01:27 PM Jul 29, 2026Updated: 02:58 PM Jul 29, 2026

ঝটকা মাংসের দোকান খোলার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করলেন জঙ্গিপুরের (Jangipur) বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায় (Chitta Mukherjee)। নিজের সমাজমাধ্যমে চিত্ত মুখোপাধ্যায় লিখেছেন, 'রঘুনাথগঞ্জ শহরে যিনি ঝটকা মাংসের দোকান খুলবেন, তাঁকে আমি ১০ হাজার টাকা সাহায্য করব।'

Advertisement

তাঁর এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে জঙ্গিপুরের বিধায়ক বলেন, "আমার বিধানসভা এলাকায় কোথাও ঝটকা মাংসের দোকান নেই। বহু হিন্দু পরিবার ধর্মীয় বিশ্বাস ও সংস্কার মেনে ঝটকা পদ্ধতির মাংস পছন্দ করেন। সেই চাহিদার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও দাবি করেন, বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর বহু মানুষ তাঁর কাছে ঝটকা মাংসের দোকান খোলার দাবি জানিয়েছেন। তাই যে কেউ এই ধরনের দোকান খুলতে আগ্রহী হলে তাঁকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

তাঁর কথায়, "এটি সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাস ও ভোক্তার পছন্দের বিষয়। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।" তিনি আরও বললেন, "বহু ছেলেমেয়েরা কাজকর্ম খুঁজছেন। আমি তাঁদের উৎসাহিত করছি, তাঁরা যেন মুরগি বা খাসি- এই ধরনের ঝটকা মাংসের দোকান খোলেন, এটা ভালো ব্যবসা।" সম্প্রতি বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস একই ধরনের ঘোষণা করার পর এবার মুর্শিদাবাদেও সেই উদ্যোগের কথা জানালেন বিধায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement