shono
Advertisement

এবার রাজ্যেই তৈরি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিন, বরাত পেল চিত্তরঞ্জন

আপাতত ৪টি ইঞ্জিন তৈরি হবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে।
Posted: 10:31 AM Aug 19, 2023Updated: 10:38 AM Aug 19, 2023

সুব্রত বিশ্বাস: এবার রাজ্যেই তৈরি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ইঞ্জিন। বরাত পেল রেলশহর আসানসোলের চিত্তরঞ্জন (Chittaranjan)। সূত্রের খবর, আপাতত চারটি ইঞ্জিন তৈরির কাজ শুরু হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। সিএলডব্লু জানিয়েছে, এপি ৫ টাইপের ডুয়েল ইঞ্জিন তৈরির পরিকাঠামো রয়েছে তাদেরন কারখানায়। লোকোমোটিভ (Locomotive) প্রস্তুতিতে দক্ষ সিএলডব্লুতে আধুনিক মানের সেমি হাইস্পিড ইঞ্জিন তৈরির সঙ্গে সঙ্গে বন্দে ভারতের ডিজাইনও দেবে তারাই।

Advertisement

দেশের রেল পরিষেবার (Indian Railway) ক্রমশ উন্নতির লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে চালু হয়েছে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেসের মত প্রিমিয়াম সব ট্রেন। যার মধ্যে এই মুহূর্তে সর্বোচ্চ গতিবেগ বন্দে ভারত এক্সপ্রেসের। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি এখন দেশের ২৫টি রুটে চলছে। এবার এ রাজ্যেই লোকোমোটিভে কারখানায় তার ইঞ্জিন প্রস্তুত হচ্ছে।

[আরও পড়ুন: “দিব্যাঙ্গ ছাত্রকে পর্যন্ত র‌্যাগিংয়ের শিকার হতে হয়েছে”, যাদবপুর কাণ্ডে বিস্ফোরক অরিত্র দত্তবণিক]

এ বিষয়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক (BJP MLA) অগ্নিমিত্র পলের দাবি, তিনিই সিএলডব্লু-র আগের জেনারেল ম্যানেজারকে (GM) অনুরোধ করেছিলেন যাতে এই কারখানায় বন্দে ভারতের মতো ট্রেনের যন্ত্রাংশ তৈরি করা যায়। এমনিতে বছরের প্রায় সাড়ে চারশো ইঞ্জিন তৈরির রেকর্ড রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের। সেই সাফল্যের কথা মাথায় রেখেই বরাত দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বন্দে ভারতের ইঞ্জিন তৈরির বরাত পেয়ে খুশি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের কর্মীরা। দ্রুতগতিতে কাজ হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে পিতৃহীন মেধাবী ছেলে গ্রেপ্তার, মুর্শিদাবাদের বাড়িতে তালা, উধাও পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার