shono
Advertisement

Breaking News

মুর্শিদাবাদে কী করে মাদক পাচার করে চিনারা? পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

থানার আইসি কী করছিল? প্রশ্ন উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ The post মুর্শিদাবাদে কী করে মাদক পাচার করে চিনারা? পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:43 PM Jul 10, 2018Updated: 07:13 PM Jul 10, 2018

বিক্রম রায়, কোচবিহার:  রাজ্য জুড়ে রমরমিয়ে চলছে মাদকের চোরা কারবার৷ দিন কয়েক আগে খাস কলকাতায় নিষিদ্ধ মাদক-সহ গ্রেপ্তার হয়েছে পাঁচজন চিনা নাগরিক৷ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোচবিহারের চ্যাংরাবান্ধায় প্রশাসনিক সভায় পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ মুর্শিদাবাদের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মুর্শিদাবাদে কী করে মাদক পাচার করে চিনারা? থানার ওসি কী করছিল?’ পুলিশ সুপার, থানার আইসি ও বিডিও-কে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নিয়েছেন তিনি৷

Advertisement

[গোপনাঙ্গে লুকিয়ে নিষিদ্ধ মাদক পাচারের চেষ্টা, বিমানবন্দরে গ্রেপ্তার নাইজেরিয় মহিলা]

বাবা-মা ও সন্তান৷ ছোট পরিবার৷ বয়ঃসন্ধির টানাপোড়েন, কেরিয়ারের চাপ৷ কৈশোরে পাশের থাকার মতো কেউ নয়৷ ফলে ভুলপথে পা বাড়াচ্ছেন তরুণী-তরুণীরা৷ আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী৷ শহর জুড়ে রমরমিয়ে চলছে মাদকের চোরা কারবার৷ কলেজে, এমনকী, স্কুলে পড়াকালীনও মাদকাসক্ত হয়ে পড়ছেন অনেকেই৷ পরিস্থিতি এমনই, যে পুলিশের নজরদারি এড়িয়ে খাস কলকাতায়ই চোরাপথে মাদক সরবরাহ করছে বিদেশিরাও৷ দিন কয়েক আগে কলকাতা স্টেশন থেকে পাঁচজন চিনা নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতদের কাছে নিষিদ্ধ মাদক অ্যাম্ফটামাইন পাওয়া যায়৷ তদন্তকারী জানিয়েছে, অ্যাম্ফটামাইনের ‘পার্টি ড্রাগ’ হিসেবে পরিচিত৷ এই ড্রাগ মস্তিষ্ককে এতটাই সচল করে দেয় যে, উদ্দাম নৃত্য ও যৌন সংসর্গে দমের ঘাটতি হয় না৷ তাই এই ড্রাগটির চাহিদাও এখন তুঙ্গে৷ বস্তুত, সোমবার রাতেও গোপনাঙ্গে লুকিয়ে মাদক পাচার করতে গিয়ে কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে এক নাইজেরিয়ার এক মহিলা৷ তাঁকে গ্রেপ্তার করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন শহরে নেই৷ উত্তরবঙ্গে সফরে গিয়েছেন তিনি৷ মঙ্গলবার কোচবিহারের চ্যারাংবান্ধায় প্রশাসনিক বৈঠকে মাদকের চোরা কারবার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী৷ পুলিশ যে সঠিক ভূমিকা পালন করছে না, তা বুঝিয়ে দিয়েছেন তিনি৷ মুর্শিদাবাদের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুর্শিদাবাদে কী করে মাদক পাচার করে চিনারা? থানার ওসি কী করছিল?’ এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ে পুলিশ সুপার, থানার আইসি ও বিডিও-দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি৷

ছবি: দেবাশিস বিশ্বাস

[চিনা মাদক পাচারকারীদের জেরা করতে শহরে মার্কিন গোয়েন্দারা]

The post মুর্শিদাবাদে কী করে মাদক পাচার করে চিনারা? পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement