shono
Advertisement
Suvendu Adhikari

বদলের বাংলায় বদলাচ্ছে শিল্প পরিবেশ, বিনিয়োগ টানতে পাণ্ডবেশ্বরে হবে বিশেষ কনক্লেভ

বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, "পাণ্ডবেশ্বরে শিল্পের পরিবেশ তৈরি হয়েছে। আগের তুলনায় পাণ্ডবেশ্বর বদলে গেছে। আমরা সেই জন্য এরকম সম্মেলন করছি।''
Published By: Kousik SinhaPosted: 02:03 PM Sep 02, 2026Updated: 02:06 PM Sep 02, 2026

রাজ্যের শিল্প বান্ধব পরিবেশকে কাজে লাগিয়ে এবার পাণ্ডবেশ্বরে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পের হাব তৈরির উদ্যোগ। শিল্পপতিদের বিনিয়োগে উৎসাহিত করতে আগামী ২৭ সেপ্টেম্বর শিল্প কনক্লেভের আয়োজন করা হচ্ছে পান্ডবেশ্বরে। বিধায়কের দাবি, রাজ্যে নতুন সরকার আসার পর শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে পরিবেশের পরিবর্তন হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া এবং হাওড়ার মতো জেলায় একের পর এক শিল্পগোষ্ঠী বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এবার পাণ্ডবেশ্বরেও সেই বিনিয়োগের পরিবেশ তৈরি করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে শিল্পপতিদের জন্য নিরাপদ ও শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। ফলে নতুন করে শিল্পোদ্যোগীরা এই এলাকায় বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। এই লক্ষ্যেই আগামী ২৭ সেপ্টেম্বর পাণ্ডবেশ্বরে শিল্প কনক্লেভের আয়োজন করা হচ্ছে। মূলত যাঁরা এই অঞ্চলে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্প স্থাপনে আগ্রহী, তাঁদের ওই কনক্লেভে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই এই শিল্প কনক্লেভকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।

Advertisement

উখড়া চেম্বার অব কমার্সের সভাপতি মনোজ শরাফ বলেন, "আগের সরকারের তুলনায় বর্তমানে রাজ্যে অনেক বেশি শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। নতুন করে শিল্পপতিরাও বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। তবে শিল্প স্থাপনের ক্ষেত্রে সরকারি অনুমোদনের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা দরকার।"

মঙ্গলবারের সভায় বিভিন্ন বণিকসভার প্রতিনিধি, উখড়া চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের পাশাপাশি দুর্গাপুর ও পাণ্ডবেশ্বরের একাধিক শিল্পোদ্যোগী উপস্থিত ছিলেন। শিল্প স্থাপনের সম্ভাবনা, সরকারি সহযোগিতা, পরিকাঠামো, জমি এবং বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। উখড়া চেম্বার অব কমার্সের সভাপতি মনোজ শরাফ বলেন, "আগের সরকারের তুলনায় বর্তমানে রাজ্যে অনেক বেশি শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। নতুন করে শিল্পপতিরাও বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। তবে শিল্প স্থাপনের ক্ষেত্রে সরকারি অনুমোদনের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা দরকার।"

শিল্পোদ্যোগী পার্থ ঘোষ জানান, "পাণ্ডবেশ্বর অঞ্চলে ইতিমধ্যেই একাধিক শিল্পোদ্যোগী ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।" বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, "পাণ্ডবেশ্বরে শিল্পের পরিবেশ তৈরি হয়েছে। আগের তুলনায় পাণ্ডবেশ্বর বদলে গেছে। আমরা সেই জন্য এরকম সম্মেলন করছি। উদ্যোগপতিদের আহ্বান করছি। আগামী দিনে পাণ্ডবেশ্বরে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পের হাব তৈরি হবে। সেই জন্য সরকার উদ্যোগ নিয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement