সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে দেশ জুড়ে চালু হচ্ছে জিএসটি। অন্যদিকে সেই দিনটিতেই ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ। নবান্নে আজ এ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নীতিগত ভাবে জিএসটি চালুর বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। যদিও এ ছুটি সে সংক্রান্ত কিছু নয়। ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরেণ্য চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এটি তাঁর মৃত্যুদিনও বটে। বাংলার রূপকার এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েই শনিবার ছুটি ঘোষণা রাজ্য সরকারের। সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ এই উপলক্ষে বন্ধ থাকবে। গত বছরও এই দিন ছুটি দেওয়া হয়েছিল। যদিও এ বছর আগে সেরকম কিছু ঘোষণা ছিল না। তাই খানিকটা সংশয় ছিল। অবশেষে সব জল্পনায় ইতি টেনে শনিবার ছুটিই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
The post ১ জুলাই ছুটি ঘোষণা রাজ্য সরকারের appeared first on Sangbad Pratidin.
