shono
Advertisement

প্যান কার্ড কেন্দ্রর নামে ভাড়াবাড়িতে রমরমা মধুচক্রের আসর, ধৃত দুই মহিলা-সহ ৩

হিন্দমোটরে রহস্য উদ্ঘাটনে প্রতিবেশীরাই। The post প্যান কার্ড কেন্দ্রর নামে ভাড়াবাড়িতে রমরমা মধুচক্রের আসর, ধৃত দুই মহিলা-সহ ৩ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:43 PM Jan 03, 2018Updated: 11:04 AM Jan 03, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বাড়ির বাইরে নোটিস ঝুলছে, এখানে প্যান কার্ড করা হয়। আর ভিতরে চলত, মধুচক্রের কারবার। এলাকার লোকজনের সন্দেহ দেখা দেয়, যখন তাঁরা দেখতে পান, যাঁরাই প্যান কার্ড করাতে আসছেন তাঁরা সকলেই অল্পবয়সি ছেলেমেয়ে। মাঝবয়সি বিবাহিত বউও রয়েছেন। আর প্যান কার্ড করাতে আসা লোকজনরা কেউই এলাকার নন। প্রথমে এলাকার লোকজন একত্রিত হয়ে বাড়ির গেটে তালা লাগিয়ে দেয়। পরে পুলিশে খবর। শেষমেশ গ্রেপ্তার দুই মহিলা-সহ তিনজন।

Advertisement

[বর্ষবরণের রাতে ফাঁকা ফ্ল্যাটে ‘সফিস্টিকেটেড’ মধুচক্র, সতর্ক পুলিশ]

স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দমোটরের রাধাগোবিন্দ নগর এলাকায় মাস দুয়েক আগে বাড়ি ভাড়া নেয় বাপি সাহা নামে এক ব্যক্তি। প্যান কার্ড তৈরির জন্য ভাড়া নিলেও পরে এলাকায় লোকজন জানতে পারেন, সেখানে চলত মধুচক্রের কারবার। প্রতিদিনই ১০-১২জন করে ছেলেমেয়ে আসত বলে জানিয়েছেন স্থানীয়রা। এমনকী, ভাড়া ঘরে সন্ধের পর থেকে চলত মদ্যপানের আসর। মঙ্গলবার রাতে এলাকার লোকজন একত্রিত হয়ে বাড়ির সামনে চড়াও হন। এলাকার লোকজনের বিক্ষোভ দেখে বেশ কয়েকজন বাড়ির পিছনের গেট দিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির সামনের পিছনের গেটে তালা লাগিয়ে দেন স্থানীয়রা। উত্তরপাড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন।

[গড়িয়াহাটে অভিজাত আবাসনে মধুচক্রের আসর, পুলিশের জালে ১১]

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় মাস দুয়েক ধরে এই অবৈধ কারবার চলছিল। বাপি সাহা নামে ভাড়াটিয়া ওই যুবক এলাকার নয়। বিভিন্ন সময়ে বাইরে থেকে অল্পবয়সি মেয়েদের ভাড়াবাড়িতে বাপি নিয়ে আসত এমনটাই দেখেছেন এলাকার লোকজন। তাঁরা জানিয়েছেন, দুপুরের পর থেকে ভাড়াবাড়িতে ভিড় বাড়ত। কলেজ পডু়য়াদেরও প্রায়শই দেখা যেত। বাইরে প্যান কার্ড তৈরির নোটিস দেওয়া থাকলেও কোনওদিনও কোনও ব্যক্তিকে হাতেনাতে প্যান কার্ড নিতে দেখেননি স্থানীয়রা। প্রতিবেশীদের মধ্যেই কয়েকজন প্যান কার্ড তৈরির টোপ দিয়ে রহস্যের উন্মোচন করেন। তারপরই প্রতিবেশীরা এলাকায় মধুচক্র বন্ধে সরব হন।

[ম্যাসাজ পার্লারের আড়ালে মধুচক্রের রমরমা ব্যবসা, ধৃত ৬]

The post প্যান কার্ড কেন্দ্রর নামে ভাড়াবাড়িতে রমরমা মধুচক্রের আসর, ধৃত দুই মহিলা-সহ ৩ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার