shono
Advertisement

ব্যারিকেড ভেঙে এসপি অফিসে ঢোকার চেষ্টা, বাধা পেয়ে পুলিশের উপর হামলা বিজেপির

বিজেপি কর্মীদের ইটের ঘায়ে জখম বেশ কয়েকজন পুলিশকর্মী৷ The post ব্যারিকেড ভেঙে এসপি অফিসে ঢোকার চেষ্টা, বাধা পেয়ে পুলিশের উপর হামলা বিজেপির appeared first on Sangbad Pratidin.
Posted: 05:15 PM Aug 05, 2019Updated: 08:29 PM Aug 05, 2019

সম্যক খান, মেদিনীপুর:  পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পশ্চিম মেদিনীপুর৷ পুলিশের লাঠিচার্জ, ইটবৃষ্টি এবং কাঁদানে গ্যাসে প্রায় রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের এলআইসি মোড়৷ বিজেপি কর্মীরা যদিও পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ অস্বীকার করেছে৷ পালটা পুলিশের দাবি, পদ্মশিবিরের কর্মীদের হামলায় জখম হয়েছেন বেশ কয়েকজন৷ শুরু হয়েছে তাঁদের চিকিৎসা৷

Advertisement

[আরও পড়ুন: লক্ষ্য জনসংযোগ, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে রাত কাটালেন দুই তৃণমূল বিধায়ক]

একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরোধিতায় সোমবার এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির৷ এছাড়াও এলআইসি মোড়ে একটি পথসভারও আয়োজন করা হয়৷ সভাশেষের পর দুপুর একটা পনেরো নাগাদ এসপি অফিস অভিযান শুরু হয়৷ তাতে পা মেলান সায়ন্তন বসু, ভারতী ঘোষ, বিজেপি জেলা সভাপতি সুমিত দাস-সহ অন্যান্য কর্মী,সমর্থকরা৷ ততক্ষণে যদিও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল পুলিশ সুপারের দপ্তর৷ বিজেপি কর্মী,সমর্থকরা প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন৷ দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে গেলে বাধা পান তাঁরা৷

[আরও পড়ুন: ‘দিদিকে বলো’র কায়দায় হোয়াটসঅ্যাপ নম্বর চালু জিটিএ’র, অভিযোগ শুনবেন বিনয় তামাংরা]

সঙ্গে সঙ্গেই পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে বিজেপি কর্মী সমর্থকরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা লাঠিচার্জ করে পুলিশ৷ ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও৷ ইটবৃষ্টির অভিযোগ যদিও মানতে নারাজ বিজেপি কর্মীরা৷ তাঁদের দাবি, লাঠির ঘায়ে জখম হন ভারতী ঘোষ-সহ বেশ কয়েকজন কর্মী,সমর্থক৷ এই ঘটনার পরই শুরু হয়েছে পুলিশের ধরপাকড়৷ বিজেপি কর্মীদের ছোঁড়া ইটের ঘায়ে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মীও৷ তাঁরা ভরতি রয়েছেন স্থানীয় হাসপাতালে৷ এই ঘটনার পর এলআইসি মোড়ের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে৷

দেখুন ভিডিও:

ছবি: নিতাই রক্ষিত৷

The post ব্যারিকেড ভেঙে এসপি অফিসে ঢোকার চেষ্টা, বাধা পেয়ে পুলিশের উপর হামলা বিজেপির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement