shono
Advertisement

বসিরহাট কাণ্ডে উসকানি, বিজেপি নেত্রীর বিরুদ্ধে জোড়া এফআইআর

২০০২ সালের গুজরাট দাঙ্গার ছবিকে বসিরহাটে অশান্তির ছবি বলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ। The post বসিরহাট কাণ্ডে উসকানি, বিজেপি নেত্রীর বিরুদ্ধে জোড়া এফআইআর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:53 PM Jul 11, 2017Updated: 01:23 PM Jul 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে যারা রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক দুদিন পর, গুজরাট দাঙ্গার ছবিকে বসিরহাটের অশান্তির ছবি বলে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিজেপি নেত্রী নুপূর শর্মার বিরুদ্ধে কলকাতার দুটি থানায় মামলায় দায়ের হল। রিজেন্ট পার্ক থানায় ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে গড়িয়াহাট থানায়ও।

Advertisement

[নারদ কাণ্ডে এবার সৌগত রায়কে হাজিরার নোটিস সিবিআইয়ের]

বস্তুত, সোশ্যাল মিডিয়ার উসকানিমূলক পোস্টই যে বসিরহাটের অশান্তিতে ইন্ধন জুগিয়েছিল, তা বারবার বলে এসেছে পুলিশ। পুলিশে্র তরফে বারবার আবেদন জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কোনওরকম উসকানিমূলক পোস্ট লাইক বা শেয়ার করলে তার দায় সাধারণ মানুষেরই। এই প্রেক্ষাপটেই টুইটারে বিজেপি নেত্রী নুপূর শর্মার বেশ কয়েকটি পোস্টকে ঘিরে বিতর্ক হয়।

[থানার মধ্যে গুলিবিদ্ধ সিভিক ভলেন্টিয়ার, অভিযুক্ত মহিলা পুলিশকর্মী]

বসিরহাটে অশান্তির প্রতিবাদে দিল্লি, মুম্বই-সহ দেশের বিভিন্ন শহরে ‘সেভ বেঙ্গল’ স্লোগান তুলে প্রচারে নেমেছে বিজেপি। সম্প্রতি টুইটারে সেই ‘সেভ বেঙ্গল’ –এর কয়েকটি পোস্টার টুইট করেন বিজেপি নেত্রী নুপূর শর্মা। অভিযোগ, সেখানে ২০০২ সালের গুজরাট দাঙ্গার ছবিকে বসিরহাটে অশান্তির ছবি বলে উল্লেখ করা হয়। ‘ক্যাচ নিউজ’ নামে একটি ওয়েবসাইট ওই বিজেপি নেত্রীর পোস্ট করা দুটি ছবি প্রকাশ করে জানিয়েছে, বসিরহাটের অশান্তিতে ঘি ঢালতেই এই ছবিগুলিকে ব্যবহার করা হচ্ছে।  এই ঘটনার প্রেক্ষিতেই এবার বিজেপি নেত্রী নুপূর শর্মার বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হল কলকাতায়।

 

The post বসিরহাট কাণ্ডে উসকানি, বিজেপি নেত্রীর বিরুদ্ধে জোড়া এফআইআর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার