shono
Advertisement

চুরি করতে এসে পেটে মোচড়, আয়েশে কাজ সেরে চম্পট চোরের

আয়েশে বিড়িতে সুখটান দিয়ে কাজ সেরে, চুরি করে তারপর চম্পট৷ এ ঘটনারই সাক্ষী থাকল শিলিগুড়ির মিলনপল্লি এলাকা৷ The post চুরি করতে এসে পেটে মোচড়, আয়েশে কাজ সেরে চম্পট চোরের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:03 PM Mar 24, 2017Updated: 03:37 PM Dec 28, 2019

ব্রতীন দাস, শিলিগুড়ি: প্রকৃতির ডাক বড় ডাক৷ উপেক্ষা করবে সাধ্য কার! সে রাস্তাঘাটা হোক আর অফিস-কাঁচারি, রেহাই নেই৷ এমনকী চুরি করতে এসেই সে ডাকের হাত থেকে নিস্তার মেলে না৷ পদে পদে ধরা পড়ে যাওয়ার ভয় তো আছেই৷ কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে না হলেও প্রকৃতির ডাকটি ঠিক শোনা যায়৷ তাই চুরি করতে এসে চোর ঢুকে পড়ল বাথরুমে৷ আয়েশে বিড়িতে সুখটান দিয়ে কাজ সেরে, চুরি করে তারপর চম্পট৷ এ ঘটনারই সাক্ষী থাকল শিলিগুড়ির মিলনপল্লি এলাকা৷

Advertisement

[ মেয়েদের ‘বয়ফ্রেণ্ড’ থাকা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী, মত অধ্যক্ষার ]

এলাকার বাসিন্দা বিষ্ণুপদ সরকার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী৷ গত ১৩ মার্চ চিকিৎসার কারণে সপরিবারে কলকাতা এসেছিলেন তিনি৷ আজ, শুক্রবার বাড়ি ফিরে তো চক্ষু চড়কগাছ৷ দেখেন ঢোকার দরজা ভাঙা৷ তড়িঘড়ি দোতালায় উঠে দেখেন, চুরি হয়ে গিয়েছে৷ শোওয়ার ঘরে বক্স খাটের ডালা ভাঙা পড়ে আছে৷ কাগজপত্র ছড়ানো চতুর্দিকে৷ খাটের বক্সে আলাদা করে কুড়ি হাজার টাকা রেখেছিলেন, তাও উধাও৷ আর কী কী খোয়া গিয়েছে খুঁজতে গিয়েই আরও অবাক হলেন৷ দেখেন বাথরুমের দরজাটিও খোলা৷ একবালতি জল ভরে রেখে গিয়েছিলেন, সেটিও অর্ধেক খালি হয়ে গিয়েছে৷ মগটাও যে জায়গায় ছিল সেখানে নেই৷ আর বাথরুমে ছড়িয়ে আছে পোড়া বিড়ির টুকরো৷ এরপরই দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয়নি৷ চুরি করতে এসে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে চোর যে বাথরুমে ঢুকেছিল তা বুঝতে দেরি হয়নি৷ বোঝা গেল, রীতিমতো আয়েশ করে কাজ সেরে তারপর ধীরেসুস্থে টাকাপয়সা হাতিয়ে তবেই চম্পট দিয়েছে চোর বাবাজি৷

[ গোড়ালি জলও কাঁধে চেপে পেরোলেন এই আধিকারিক, ভাইরাল ভিডিও ]

পুরো ঘটনার কথা জানানো হয়েছে পুলিশকে৷ ইতিমধ্যে শুরু হয়েছে তদন্তও৷ চোরের ফেলে যাওয়া একটি চাদর উদ্ধার হয়েছে বিষ্ণুপদবাবুর বাড়ি থেকে৷ তালা ভাঙার একটি যন্ত্রও পেয়েছে পুলিশ৷ তার ভিত্তিতেই এগোচ্ছে তদন্ত৷ তবে চুরি করতে এসে চোরের বাথরুমে ঢোকার কথা যিনি শুনছেন তিনিই বিস্ময় গোপন করতে পারছেন না৷ অনেকের কাছেই গল্পের মতো শোনাচ্ছে৷ কিন্তু কে না জানে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন! বিষ্ণুপদবাবুর বাথরুমে পড়ে থাকা পোড়া বিড়ির টুকরোগুলো যেন মুচকি হেসে সে কথাই মনে করিয়ে দিচ্ছে৷

[ ‘সীতা শুধুমাত্র আদর্শ নারী নন, ছিলেন এক যোদ্ধাও!’ ]

The post চুরি করতে এসে পেটে মোচড়, আয়েশে কাজ সেরে চম্পট চোরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার