shono
Advertisement
Bangladesh

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের

রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই বাংলাদেশের কোনও খেলোয়াড়ের প্রথম তিনশো।
Published By: Biswadip DeyPosted: 11:27 PM Sep 02, 2026Updated: 11:38 PM Sep 02, 2026

ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিশতরান করলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে নেমে একাই করলেন অপরাজিত ৩৫০। এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে প্রথম ত্রিশতরান। কেবল তাই নয়, বাংলাদেশি ব্যাটার হিসেবে এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল তামিম ইকবালের অপরাজিত ৩৩৪। এবার নতুন নজির গড়লেন হৃদয়। স্পর্শ করলেন ৩৫০ রানের মাইলফলক। 

Advertisement

এদিন ছিল ম্যাচের শেষ দিন। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল তুলেছিল ৫১২ রান। জবাবে মাত্র ৩৭ রানে ২ উইকেট হারান আফিফ হোসেনরা। এরপরই ক্রিজে আসেন অধিনায়ক হৃদয়। জাকের আলির সঙ্গে পার্টনারশিপে ১৫১ রান তোলেন তিনি। জাকের করে যান ৯৪। সাইফউদ্দিনের (৮৭) সঙ্গেও জোড়েন ১৮৫ রান। গতকাল যখন খেলা শেষ হয় ততক্ষণে ২২৫ করে ফেলেছেন হৃদয়। ততক্ষণে ৮ উইকেট পড়ে গিয়েছে। এরপর রেজাউর রহমান রেজা (অপরাজিত ৩১) সঙ্গ দেন অধিনায়ককে। আর সেই সুযোগে হৃদয়ও পৌঁছে যান সাড়ে তিনশো রানে। ৪৮১ বলে ২৭টি বাউন্ডারি, ১০টি ছক্কা সহযোগে গড়া হয়েছে ইনিংসটি। স্ট্রাইক রেট ৭২.৭৬। ৬৭৬ রানের মাথায় ইনিংস ডিক্লেয়ার করে দেন তিনি। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল শেষপর্যন্ত তোলে বিনা উইকেটে ১৮। খেলা শেষ হয় অমীমাংসিত ভাবে।

এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে প্রথম ত্রিশতরান। কেবল তাই নয়, বাংলাদেশি ব্যাটার হিসেবে এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল তামিম ইকবালের অপরাজিত ৩৩৪। এবার নতুন নজির গড়লেন হৃদয়।

২০০৭ সালে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ফতুল্লায় প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে তিনশো রান করেন। পরে ২০২০ সালে বিসিএলে ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৩৩৪ রান। অবশেষে হৃদয় বিদেশের মাটিতে গড়লেন এই কীর্তি। তৈরি হল ইতিহাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement