shono
Advertisement

Breaking News

Bankura

আবাসের বাড়ি পেয়েও হল না থাকা! মাটির দেওয়াল চেপে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার

বাংলা আবাস যোজনায় বাড়ির টাকা পেয়েছিলেন। বাড়ি তৈরিও হয়ে গিয়েছিল। কিন্তু নতুন ওই বাড়িতে থাকতে পারলেন না বৃদ্ধা। পুরনো মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল তাঁর। মৃতার নাম শোভরানি ঘোষাল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়রে।
Published By: Suhrid DasPosted: 03:31 PM Feb 20, 2026Updated: 03:47 PM Feb 20, 2026

বাংলা আবাস যোজনায় বাড়ির টাকা পেয়েছিলেন। বাড়ি তৈরিও হয়ে গিয়েছিল। কিন্তু নতুন ওই বাড়িতে থাকতে পারলেন না বৃদ্ধা। পুরনো মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল তাঁর। মৃতার নাম শোভরানি ঘোষাল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়রে। ওই বৃদ্ধার স্বামীও দেওয়াল চাপা পেয়ে গুরুতর জখম হয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, পাত্রসায়র থানার বামিরা গ্রামের বাসিন্দা ওই ঘোষাল দম্পতি। পরিবারে ছেলে-বউমাও রয়েছেন। মাটির অবস্থা ভালো ছিল না। নতুন বাড়ির জন্য বাংলা আবাস যোজনায় আবেদন করেছিল ওই পরিবার। তালিকায় নাম আসার পর সরকারি টাকাও পাওয়া যায়। নতুন বাড়িও হয়ে গিয়েছিল। কিন্তু ওই পরিবার নতুন বাড়িতে যায়নি। স্বামী রামপ্রসাদ ঘোষালকে নিয়ে শোভারানি পুরনো মাটির বাড়িতেই থাকছিলেন। যদিও ছেলে-বউমা-সহ বাড়ির অন্যান্যরা অন্যত্র থাকছিলেন।

শুক্রবার গভীর রাতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। অন্যান্য দিনের মতো গতকাল রাতেও ওই দম্পতি খাওয়াদাওয়া সেরে ঘুমোচ্ছিলেন ঘরে। রাত দু'টো নাগাদ মাটির বাড়ির দেওয়ালের একাংশ ধসে পড়ে ওই দম্পতির উপর। আওয়াজ, আর্তনাদ পেয়ে ছুটে যায় স্থানীয়রা। ভেঙে পড়া মাটির দেওয়ালের নিচ থেকে ওই দম্পতিকে উদ্ধার করে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা শোভরানি ঘোষালকে মৃত বলে ঘোষণা করেন। রামপ্রসাদ ঘোষালকে এদিন বেলায় হাসপাতাল থেকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

নতুন বাড়ি হলেও তাতে থাকতে পারলেন না শোভারানি। আগেই এই মর্মান্তিক মৃত্যুকে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement