shono
Advertisement
Panihat

লক্ষ্মীলাভেও ফিরল না ভাগ্য! লটারিতে জেতা কোটি টাকা হাতিয়ে নিল মালিকই, তারপর... 

অভিযোগ পত্রে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচি-সহ আরও কয়েকজনের।
Published By: Tiyasha SarkarPosted: 08:37 PM Jul 04, 2026Updated: 08:37 PM Jul 04, 2026

লটারিতে ১ কোটি টাকা জিতেও ভাগ্য বদল হয়নি। কারণ, মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জেতা লটারির টিকিট ছিনিয়ে নেন মালিক। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিক সুশান্ত সরকারকে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ। অভিযোগ পত্রে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচি-সহ আরও কয়েকজনের নাম রয়েছে বলেই খবর। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী ধৃত রেস্তোরাঁ মালিক সুশান্ত সরকারের গাড়িচালক। বিধানসভা নির্বাচনের আগে তিনি লটারিতে ১ কোটি টাকা জেতেন। অভিযোগ, সেই খবর জানার পর সুশান্ত সরকার তাঁকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে মারধর করা হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। অভিযোগ, তাঁর পকেট থেকে লটারির টিকিট ছিনিয়ে নেওয়া হয়। লাশ গুম করে দেওয়া ও রেললাইনে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

অভিযোগকারীর দাবি, কোনওভাবে সেখান থেকে পালিয়ে এসে তিনি স্ত্রীকে নিয়ে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ সহ আরও কয়েকজন তাঁকে চেপে ধরে লটারির টিকিটটি কেড়ে নেয়। এনিয়ে বিজেপি নেতা জয় সাহার অভিযোগ, ধৃত রেস্তোরাঁ মালিক সুশান্ত সরকার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। তাই এই ঘটনায় নির্মল ঘোষ, তাঁর ছেলে-সহ সকল অভিযুক্তকে গ্রেপ্তার করা উচিত। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement