shono
Advertisement

Breaking News

Enforcement Directorate

কয়লা পাচার মামলায় রাজ্যজুড়ে তল্লাশি, তদন্তকারীদের রাডারে ধানবাদের একাধিক প্রভাবশালী

গত বছরের নভেম্বরেও এই মামলায় অভিযান চালিয়ে নগদ আড়াই কোটি টাকা ও দেড়শর বেশি জমির দলিল বাজেয়াপ্ত করেছিল ইডি।
Published By: Kousik SinhaPosted: 12:41 PM Jul 28, 2026Updated: 12:41 PM Jul 28, 2026

কয়লা পাচার মামলায় ফের রাজ্যজুড়ে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তল্লাশি চলছে ধানবাদেও। জানা গিয়েছে, ইডির ২৫টি আলাদা টিম ধানবাদের বেশ কয়েকজন প্রভাবশালী কয়লা ব্যবসায়ীর বাড়ি ও অফিসে একযোগে হানা দেন। সেই তালিকায় এলবি সিং, অনিল গোয়েল, গণেশ যাদব এবং রোহিত যাদব-সহ একাধিক ব্যবসায়ী রয়েছেন বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, ডিজিটাল ডিভাইস, ব্যাংকের বই ও কয়লার ব্যবসার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

গত বছরের নভেম্বরেও এই মামলায় অভিযান চালিয়ে নগদ আড়াই কোটি টাকা ও দেড়শর বেশি জমির দলিল বাজেয়াপ্ত করেছিল ইডি।

ইডি সূত্রে খবর, ২০২৫ সালের কয়লা পাচার মামলায় এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এই মামলায় এর আগে কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডল-সহ বেশ কয়েকজন প্রভাবশালীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকী গ্রেপ্তার করা হয়েছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের একটি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকেও। তদন্তকারীরা জানতে পারেন, প্রতিবেশী ঝাড়খণ্ডের বেশ কয়েকটি খনি থেকে কয়লা থেকে পাচার করা হয়েছিল। পুলিশ এবং পূর্বতন সরকারের আমলে একাধিক নেতা এই ঘটনায় জড়িত। শুধু তাই নয়, তদন্তে নতুন করে বেশ কিছু তথ্য ইডির হাতে এসেছে বলে খবর। এমনকী বেশ কিছু নথিও ইডি আধিকারিকদের হাতে এসেছে বলে খবর।

সেই সূত্র ধরেই এদিনের এই তল্লাশি বলে খবর। বলে রাখা প্রয়োজন, গত বছরের নভেম্বরেও এই মামলায় অভিযান চালিয়ে নগদ আড়াই কোটি টাকা ও দেড়শর বেশি জমির দলিল বাজেয়াপ্ত করেছিল ইডি। গোয়েন্দাদের ধারণা, আজকের এই অভিযানে আরও নতুন বেনামি সম্পত্তি ও আর্থিক লেনদেনের খবর সামনে আসবে। এই চক্রের পেছনে কয়েকজন স্থানীয় আধিকারিকের হাত থাকতে পারে বলেও জল্পনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement