shono
Advertisement

পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণর ছেলে শান্তনু

মতুয়া মহাসংঘের ঠাকুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শান্তনু ঠাকুর ও তাঁর এক বন্ধুকে। The post পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণর ছেলে শান্তনু appeared first on Sangbad Pratidin.
Posted: 04:57 PM Mar 24, 2018Updated: 06:20 PM Jul 27, 2019

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রীর ছেলে। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের ঠাকুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছোট ছেলে শান্তনু ঠাকুর ও তাঁর এক বন্ধুকে। ঠাকুরবাড়ি থেকে একটি সোনার হার চুরির ঘটনায় পুলিশ তদন্তে গেলে তাদের প্রথমে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তারপর প্রাক্তন মন্ত্রীর ছেলে শান্তনু ঠাকুর পুলিশকর্মীদের মারধরও করে। তার জেরেই শান্তনু ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে চক্রান্ত বলে দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও তাঁর ছেলে।

Advertisement

[হরিদয়ালের ‘অ্যান্টি চেম্বারই’ ছিল প্রশ্ন ফাঁসের ‘কন্ট্রোল রুম’!]

সম্প্রতি মতুয়া মহসংঘের ঠাকুরবাড়ির বার্ষিক উৎসব চলাকালীন ঠাকুরবাড়ির হরিমন্দির থেকে একটি সোনার হার চুরি যায়। গাইঘাটা থানায় ঘটনাটির অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। ঠাকুরবাড়ির সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। গাইঘাটা থানা সূত্রে খবর, সোনার হারটি চুরি যাওয়ার কিছুক্ষণ আগে সন্দেহভাজন দু’জনকে ওই জায়গায় ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশ জানতে পারে, সন্দেহভাজন ওই দুই ব্যক্তি ঠাকুরবাড়ির ঘনিষ্ঠ। শুক্রবার রাতে সন্দেহভাজন ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করতে ঠাকুরবাড়িতে যান গাইঘাটা থানার মেজোবাবু রামকৃষ্ণ ভুড়িয়া-সহ কয়েকজন পুলিশকর্মী। অভিযোগ, সে সময় মঞ্জুলপুত্র শান্তনু ঠাকুর ও তাঁর এক বন্ধু তপন কিরণ মজুমদার পুলিশকে বাধা দেয়। প্রথম বচসা তারপর পুলিশকর্মীদের মারধর করেন তাঁরা। ঘটনার খবর পেয়ে ঠাকুরবাড়িতে যান গাইঘাটা থানার ওসি অরিন্দম মুখোপাধ্যায়। ওসিকেও নিগ্রহ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এবং সন্দেহভাজন দু’জনকে তাঁরা পালিয়ে যেতে সাহায্য করেন বলে অভিযোগ। তার জেরেই শান্তনু ঠাকুর ও তাঁর বন্ধু তপন কিরণ মজুমদারকে গ্রেপ্তার করে, তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

[বেআইনি নির্মাণ ভাঙার জেরে ধুন্ধুমার কাটোয়ায়, বাড়ি থেকে ঝাঁপ গৃহকর্তার]

এবিষয়ে প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের প্রতিক্রিয়া, “এর পিছনে বড় অপশক্তি কাজ করেছে।” মঞ্জুলপুত্র শান্তনু এই ঘটনার জন্য সরাসরি সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, “চুরির কোনও ঘটনা আমাদের জানা নেই। আমি পুলিশকে মারধর করিনি। শুধু জানতে চেয়েছিলাম। মমতা ঠাকুর এই সব করিয়েছে।” এবিষয়ে শনিবার দুপুর পর্যন্ত মমতাবালা ঠাকুরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

The post পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণর ছেলে শান্তনু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার