shono
Advertisement

আংটি চুরির সন্দেহ, সালিশির নিদানে নগ্ন করে ছাত্রীকে ‘তল্লাশি’

মধ্যযুগীয় বর্বরতা নদিয়ার পলাশিপাড়ায়। The post আংটি চুরির সন্দেহ, সালিশির নিদানে নগ্ন করে ছাত্রীকে ‘তল্লাশি’ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:27 PM Nov 16, 2017Updated: 06:34 PM Sep 23, 2019

পলাশ পাত্র, তেহট্ট: স্রেফ সোনার আংটি চুরির সন্দেহ। এই অভিযোগ বাড়িতে সালিশি সভা বসিয়ে নগ্ন করে তল্লাশি চালানো হল এক নাবালিকা স্কুল ছাত্রীকে। শুধু তাই নয়, জরিমানা করে নেওয়া হল সাড়ে তিন হাজার টাকাও। তেহট্টর পলাশিপাড়ায় ঘটেছে মধ্যযুগীয় বর্বরতার এই ঘটনা। ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকার জন্য দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃ্হস্পতিবারই ধৃতদের তেহট্ট আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নাসির শেখ ও শহিদ শেখ। দু’জনেরই বাড়ি পলাশিপাড়ার পুকুরপাড়া এলাকায়।

Advertisement

[জানেন, মুরগিকে ‘ধর্ষণ’ করে কী অবস্থা হল পাক কিশোরের?]

জানা গিয়েছে, গত ৭ নভেম্বর টিফিনের পর নবম শ্রেণির ওই স্কুল ছাত্রীকে তারই এক সহপাঠিনী এসে জানায় তার আংটি পাচ্ছে না। এরপরই স্কুলের প্রধান শিক্ষিকা ছাত্রীটিকে কয়েকবার পরীক্ষা করেন। কিন্তু আংটি পাওয়া যায়নি। তবে স্কুল ছুটি হতেই অভিযোগকারী ছাত্রীর মামার বাড়ির লোকজন বাড়ি ফেরার পথে নির্যাতিতা ছাত্রীটিকে তুলে নিয়ে যায়। এরপরই নাকি সেখানে পাঁচ থেকে ছ’বার তাকে নগ্ন করে তল্লাশি চালানো হয়। এখানেই শেষ নয়। সালিশি সভা বসিয়ে তাকে কাগজে সই করিয়ে নেওয়া হয়। বলা হয়, সাড়ে তিন হাজার টাকা জরিমানার অর্থ না দিলে তাকে ছাড়া হবে না। এদিকে, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন আক্রান্ত ছাত্রীটির মা-বাবা। তারা ঘটনাস্থলে যান। শেষে ধার করে টাকা দেওয়ার পর ওই ছাত্রীটিকে ছাড়া হয়। তবে এরপরই অভিযুক্তদের বাড়ি থেকে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে। আর সেই ভয়েই বেশ কিছুদিন পরে থানায় অভিযোগ জানানো হয় আক্রান্ত ছাত্রীটির বাড়ির লোকের পক্ষ থেকে।

[চিনা ‘ফাঁদে’ পা দিতে নারাজ পাকিস্তান, জোর ধাক্কা খেল OBOR]

এদিকে, ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এরপরই পুলিশের কাছে সমস্তটা জানিয়ে অভিযোগ দায়ের করে ওই পরিবার। আর অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় নাসির ও শহিদকে। জানা গিয়েছে, ধৃতেরা সম্পর্কে যে ছাত্রীর আংটি হারিয়েছে তার দাদু। এদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। প্রাথমিকভাবে ভয় পেলেও এবার অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে ওই ছাত্রী এবং তার পরিবারের লোকজন। ইতিমধ্যে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

[মার্কিন মুলুকে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত এক শিখ ছাত্রের]

The post আংটি চুরির সন্দেহ, সালিশির নিদানে নগ্ন করে ছাত্রীকে ‘তল্লাশি’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার