shono
Advertisement
Krishnanagar

কৃষ্ণনগরে কেজি কেজি সোনা উদ্ধার! বিদেশে পাচারের ছক বানচাল পুলিশের, জালে ৭

ধৃত সাতজনকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ১৮০টি বিদেশি সোনার পাত।
Published By: Arpita MondalPosted: 04:25 PM Jul 02, 2026Updated: 06:06 PM Jul 02, 2026

দেখলে মনে হবে কাপড়ে তৈরি কোমরবন্ধনী, তার মধ্যেই লুকোনো কেজি কেজি সোনা! পাচারকারীদের ছক বানচাল করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। বুধবার কৃষ্ণনগর (Krishnanagar) থেকে চাকদহের পথে সাতজনকে গ্রেপ্তার করলেন ডিআরডিআই-এর আধিকারিকরা।

Advertisement

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনা পাচারকারীদের হাতেনাতে পাকড়াও করা হয়। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ওই সোনার পাতগুলি পাচারকারীদের কোমরে পরার একটি বিশষ কাপড়ের বেল্টের মধ্যে লুকোনো ছিল।

ধৃত সাতজনকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ১৮০টি বিদেশি সোনার পাত। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ২৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৩৪ কোটি টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনা পাচারকারীদের হাতেনাতে পাকড়াও করা হয়। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ওই সোনার পাতগুলি পাচারকারীদের কোমরে পরার একটি বিশষ কাপড়ের বেল্টের মধ্যে লুকোনো ছিল।

১৯৬২ সালের কাস্টমস আইনের বিধান অনুযায়ী ২৪ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। এই চোরাচালানের সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা থেকে সংগ্রহ করা এই সোনা পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। তার আগেই পাচারকারীদের ট্র্যাক করে পাচারের ছক বানচাল করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের বড় মাথার খোঁজ চালানো হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement