shono
Advertisement

Breaking News

সরকারি নথি চুরির অভিযোগে গ্রেপ্তার পুরুলিয়ার বিধায়ক

ঘটনার তদন্ত চলছে৷ The post সরকারি নথি চুরির অভিযোগে গ্রেপ্তার পুরুলিয়ার বিধায়ক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:34 PM Jan 21, 2017Updated: 09:04 AM Jan 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সরকারি নথি তছরুপের ঘটনায় গ্রেপ্তার করা হল কাউন্সিলর তথা বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়৷ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, পুরসভা থেকে নানা নথি, ফাইল এবং চেক বই চুরি করেছেন তিনি৷

Advertisement

(ভাঙড় কাণ্ডের প্রতিবাদে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সামনে বিক্ষোভে বামেরা)

পুরসভা প্রধানের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় পুরুলিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পুরুলিয়া কেন্দ্রের বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে৷ পুলিশ জানায়, গতকাল তিনি আচমকাই পুরুলিয়া পুরসভার অ্যাকাউন্ট বিভাগে ঢুকে পড়েন৷ সেখানে কর্মীদের সামনে থেকেই একাধিক ফাইল, নানা নথি এবং চেক বই নিয়ে নেন বলে অভিযোগ৷ প্রথমে বিভাগের কর্মীরা এমন আকষ্মিক ঘটনায় হকচকিয়ে যান৷ কী হচ্ছে কিছুই বুঝে উঠতে পারেন না৷ পরে বিষয়টি বুঝে নিজেদের সামলে নিয়ে তাঁরা বিধায়করে বাধা দেন৷ কিন্তু বিধায়ক কোনও বাধার তোয়াক্কা না করে সেসব কাগজপত্র নিয়ে বেরিয়ে যান৷ সেখান থেকে পুরুলিয়া স্টেশনে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চলে যান তিনি৷

(রাজ্যে ১৪ হাজার কোটির লগ্নির আশ্বাস গোয়েঙ্কা, ভারতীর)

এদিকে, এই ঘটনায় সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর করেন পুরসভার প্রধান অনিমেশ ভট্টাচার্য৷ বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরাও৷ ঘেরাও করা হয় থানা৷

(একমাসের জন্য বাখরাহাটে জারি ১৪৪ ধারা)

সরকারি অনুষ্ঠান শেষে অভিযুক্ত বিধায়ককে থানায় নিয়ে যায় পুলিশ৷ রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়৷ শনিবার তাঁকে পুরুলিয়া আদালতে তোলা হবে৷ পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাস বলেন, সরকারি নথি চুরির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷ ঘটনার তদন্ত চলছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নথিপত্র এবং চেক বই বাজেয়াপ্ত করা হয়েছে৷ ৩৫৩ এবং ৩৭৯ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বিধায়কের বিরুদ্ধে৷

(নজিরবিহীন পদক্ষেপ নৌসেনার, এবার যুদ্ধজাহাজে এটিএম)

The post সরকারি নথি চুরির অভিযোগে গ্রেপ্তার পুরুলিয়ার বিধায়ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement