shono
Advertisement
Raja Sen last rites

পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে

কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হল শেষকৃত্য।
Published By: Kasturi KunduPosted: 10:29 PM Aug 16, 2026Updated: 10:29 PM Aug 16, 2026

রবিবাসরীয় সকালে থামল বর্ষীয়ান পরিচালক রাজা সেনের পথচলা। কেওড়াতলা শ্মশানে হয়ে গেল শেষকৃত্য। পঞ্চভূতে বিলীন রাজা সেন। বাংলা সিনেমার আরও একটা যুগের অবসান। শববাহী গাড়িতে নন্দনে এসে পৌঁছেছিল ফুলে সজ্জিত পরিচালকের নিথর দেহ। সেখানেই শায়িত ছিলেন রাজা সেন। শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির সেলেবরা। কান্না থামেনি স্ত্রী পাপিয়া সেনের। 

Advertisement

কিংবদন্তি প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানাতে নন্দনে এসেছিলেন বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সঙ্গে ছিলেন তাঁর ছেলে গৌরব ও পুত্রবধূ রিধিমা। রাজা সেনের স্ত্রীকে সমবেদনা জানিয়েছেন অভিনেতা সোমরাজ। পুত্রসম সোমরাজকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন পাপিয়া সেন।

 

নিজের হাতে স্বামীর ছবিতে ফুল দিয়ে নিজেকে সামলাতে পারেননি পরিচালকের স্ত্রী। এদিন কিংবদন্তি পরিচালককে বিনম্র শ্রদ্ধা জানাতে নন্দনে উপস্থি ছিলেন স্বস্ত্রীক কৌশিক সেন। শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা বসু।  

অসুস্থতার সঙ্গে লড়াই শেষে আর ঘরে ফেরা হল না ‘দামু’ পরিচালকের।  দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে সিনেদুনিয়ায়। 

কোমরে চোট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু, ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে সমস্যা দেখা দেয়। হৃদরোগেও আক্রান্ত হন প্রবীন পরিচালক রাজা সেন। এরপর গত সোমবার পরিচালককে স্থানান্তরিত করানো হয় এস‌এসকেএমে। সেখানে আবার চিকিৎসাধীন অবস্থায় কিডনির‌ সমস্যা দেখা দেয়। ভেন্টিলেশনে রাখা হলেও শেষ রক্ষা হল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement