shono
Advertisement
Khardah

একসঙ্গে মদ্যপান, সকালে উদ্ধার নগ্নদেহ! খড়দহ থানায় গিয়ে বন্ধু বলল, 'হাতুড়ি দিয়ে থেঁতলেছি'

সোমবার সকাল হতেই আশিষ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি খড়দহ থানায় দিয়ে পুলিশকে জানান, তিনি বন্ধুকে খুন করেছেন।
Published By: Arpita MondalPosted: 03:36 PM Sep 14, 2026Updated: 04:25 PM Sep 14, 2026

পানিহাটির সুখচরে বন্ধুকে হাতুড়ি দিয়ে থেঁতলে খুন আরেক বন্ধুর। থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করেন অভিযুক্ত। খড়দহ (Khardah) থানার পুলিশ গিয়ে ওই ঘরে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

Advertisement

দীর্ঘ ৫ বছর এক ঘরেই বাস। এক খাটেই ঘুমোতেন দুই বন্ধু। রবিবার রাতে ওই ঘরে বসেই দুই বন্ধুতে মিলে মদ্যপান চলছিল। জানা গিয়েছে, সেই সময় কোনও কারনে দু'জনের মধ্যে বচসা বাধে। সোমবার সকাল হতেই আশিষ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি খড়দহ থানায় দিয়ে পুলিশকে জানান, তিনি বন্ধুকে খুন করেছেন। এরপরই তড়িঘড়ি ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘরের দরজা খুলতেই পুলিশ দেখতে পান, রক্তাক্ত অবস্থায় বাবু ঘোষের নগ্ন দেহ পড়তে আছে মেঝেতে। জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম বাবু ঘোষ। হাতুড়ি দিয়ে তাঁর মাথা থেঁতলানো হয়েছে বলে পুলিশকে জানিয়েছে অভিযুক্ত।

স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। সন্ধে হলেও দুই বন্ধুতে মদের আসরে বসতেন। প্রায়ই তাদের মধ্যে বচসা বাধত বলে অভিযোগ প্রতিবেশীদের। রবিবার রাতে কি বচসার জেরেই এমন নৃশংস খুন? অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্তে শুরু করেছে খড়দহ থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement