shono
Advertisement
Durga Puja in Durgapur

বাংলায় পুজোর থিমে ফের রাম মন্দির, মণ্ডপজুড়ে নজরকাড়া স্থাপত্য, কোথায় জানেন?

মণ্ডপে নজরকাড়া স্থাপত্য, সূক্ষ্ম কারুকাজ এবং নজরকাড়া আলোকসজ্জা। সন্ধ্যা নামলেই আলোয় ঝলমল করে উঠবে গোটা পুজো প্রাঙ্গণ।
Published By: Arpita MondalPosted: 04:20 PM Sep 14, 2026Updated: 06:01 PM Sep 14, 2026

অযোধ্যার রাম মন্দির এবার দুর্গাপুরে (Durgapur)। অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দিরের আদলে এবার দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে গড়ে উঠতে চলেছে বিশাল থিম মণ্ডপ। দক্ষ শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় ইতিমধ্যেই ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মণ্ডপের কাঠামো। দুর্গাপুজোর আগে শহরজুড়ে যখন উৎসবের আমেজ তৈরি হচ্ছে, ঠিক তখনই অভিনব এই থিমকে ঘিরে বাড়ছে দর্শনার্থীদের কৌতূহল। এবারের পুজোর মূল আকর্ষণ অযোধ্যার রাম মন্দির। সেই মন্দিরের স্থাপত্যশৈলীকে সামনে রেখেই তৈরি করা হবে বিশালাকার মণ্ডপ।

Advertisement

শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মণ্ডপের কাঠামো। নিজস্ব ছবি।

থাকছে নজরকাড়া স্থাপত্য, সূক্ষ্ম কারুকাজ এবং নজরকাড়া আলোকসজ্জা। সন্ধ্যা নামলেই আলোয় ঝলমল করে উঠবে গোটা পুজো প্রাঙ্গণ। মণ্ডপের প্রতিটি অংশেই থাকবে বিশেষ চমক, এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা প্রায় ১ কোটি টাকা ব্যয় করে গড়ে উঠছে মণ্ডপ। ইতিমধ্যেই পুজো প্রাঙ্গণে এসে পৌঁছেছে প্রতীকী রাম, সীতা ও হনুমানের মূর্তি। সঙ্গে রয়েছে হাতির প্রতিকৃতিও। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এগুলিকে সাজিয়ে তোলা হবে। ফলে মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীদের সামনে ফুটে উঠবে এক অন্যরকম আবহ।

দুর্গামণ্ডপ সাজাতে রামমন্দিরের আদলে হনুমান মূর্তি তৈরি হচ্ছে। নিজস্ব ছবি।

'ইচ্ছে পূরণ' এর উদ্যোগে টানা চার বছর ধরে এই দুর্গাপুজোর আয়োজন হয়ে আসছে। প্রতি বছরই নতুন ভাবনা নিয়ে দর্শনার্থীদের চমকে দেওয়ার চেষ্টা থাকে উদ্যোক্তাদের। তবে এবারের আয়োজন যে বিশেষ হতে চলেছে, তা প্রস্তুতির শুরুতেই স্পষ্ট। মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা সব ক্ষেত্রেই থাকছে বড়সড় পরিকল্পনা। উদ্যোক্তা পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, “এবারের দুর্গাপুজো (Durga Puja) গোটা রাজ্যের মধ্যে অন্য মাত্রা পাবে। ক্ষুদিরাম মাঠের এই পুজোও মানুষের মন কাড়বে।” এর আগেও কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের আদলে দুর্গামণ্ডপ মন কেড়েছিল শহরবাসীর। এবার প্রথম জেলায় দুর্গাপুজোর চমকে উঠে এল অযোধ্যা। শিল্পীদের হাতে গড়ে একফালি অযোধ্যা নগরী দেখার জন্য অধীর অপেক্ষায় দুর্গাপুরবাসী।

থার্মোকল কেটে রকমারি নকশায় মন্দিরের সাজসজ্জা ফুটিয়ে তুলছেন শিল্পীরা। নিজস্ব ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement