shono
Advertisement

নিম্নচাপের ধাক্কায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, বর্ষণ চলবে আরও ২ দিন

অসময়ের বর্ষণে মশার বংশবৃদ্ধির আশঙ্কা। The post নিম্নচাপের ধাক্কায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, বর্ষণ চলবে আরও ২ দিন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:41 AM Nov 15, 2017Updated: 01:56 PM Sep 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস মিলে গেল। ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার হালকা বৃষ্টি হলেও বৃহস্পতি ও শুক্রবার বর্ষণের পরিমাণ বাড়বে। তবে শনিবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

Advertisement

[প্রয়াত মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ মান্নান হোসেন]

সরকারিভাবে বর্ষা বিদায় নিয়েছে বেশ কিছু দিন। তবে বঙ্গে বর্ষণের ইনিংস থামার ইঙ্গিত নেই। দুর্গাপুজো এবং কালীপুজো ভাসানোর পর শেষ কার্তিকেও বাঙালির সঙ্গী বৃষ্টি। গভীর রাত থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে ছিটেফোঁটা বৃষ্টি চললেও আগামী দুদিনে আরও বাড়বে বর্ষণের পরিমাণ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। যা শক্তি বাড়ানোয় এই অসময়ে বর্ষণ। মেঘ-বৃষ্টি চলবে আরও ৪৮ ঘণ্টা। বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। অন্যদিকে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি বাড়বে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শৈলশহর দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার থেকে আকাশ পরিষ্কার হতে থাকবে। তারপর থেকে মিলবে শীতের আমেজ। তবে জমিয়ে শীত উপভোগ করার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

[বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচে পিছিয়ে দিলীপ ঘোষ, ‘ফার্স্ট বয়’ বিক্রম]

তবে এই অকাল বর্ষণে রাজ্যে ডেঙ্গুর প্রকোপ ফের নতুন করে মাথাচাড়া দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকে ডেঙ্গু সবথেকে বেশি ছড়িয়েছে। গত কয়েকদিন ওই এলাকায় জ্বরে আক্রান্তের সংখ্যা কমছিল। তবে ফের বৃষ্টি হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা এতে মশার বংশবৃদ্ধি বাড়বে এবং তার জেরে ফের জ্বরের প্রকোপ দেখা দিতে পারে। চিন্তায় রয়েছে প্রশাসনও।

The post নিম্নচাপের ধাক্কায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, বর্ষণ চলবে আরও ২ দিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার