shono
Advertisement
Howrah

অর্জুনের সঙ্গে বৈঠকের পরই খুলল হাওড়ার মহাদেব জুটমিল, আটমাস পর কাজে ৮৫০ শ্রমিক

পালাবদলের পরেই গঙ্গাপাড়ের জুটমিলগুলি খোলার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং বিভিন্ন বন্ধ জুটমিলের মালিকদের সঙ্গে বৈঠকও করছেন। সেই আবহে এবার হাওড়ার মহাদেব জুটমিল জুলে গেল। কাজে ফিরলেন সাড়ে আটশো শ্রমিক। খুশির হাওয়া শ্রমিক পরিবারগুলিতে।
Published By: Suhrid DasPosted: 07:47 PM Jul 24, 2026Updated: 07:47 PM Jul 24, 2026

পালাবদলের পরেই গঙ্গাপাড়ের জুটমিলগুলি খোলার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং বিভিন্ন বন্ধ জুটমিলের মালিকদের সঙ্গে বৈঠকও করছেন। সেই আবহে এবার হাওড়ার মহাদেব জুটমিল জুলে গেল। কাজে ফিরলেন সাড়ে আটশো শ্রমিক। খুশির হাওয়া শ্রমিক পরিবারগুলিতে। আজ, শুক্রবার সকালে জুটমিল খোলার আনন্দে মিষ্টিমুখ হয়। গেরুয়া আবির মাখানো হয়।

Advertisement

প্রায় আট মাস পর ফের খুলে গেল হাওড়ার বালির মহাদেব জুটমিল। গত বছরের ২৪ ডিসেম্বর হঠাৎ ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস জারি করে মিল বন্ধ হয়ে যায়। চরম আর্থিক সংকটে পড়েছিলেন শ্রমিক ও তাঁদের পরিবার। এদিন মিলের গেট খুলতেই শ্রমিকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়। মিষ্টিমুখ, গেরুয়া আবির এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে মিলের গেট খুলে দেন বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিং। মিল চালু হওয়ায় আপাতত ৮৫০ জন শ্রমিক সরাসরি উপকৃত হলেন। মিল পুনরায় চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রাজ্য সরকারের শ্রম দপ্তর।

জানা গিয়েছে, দু’দিন আগে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রমসচিব রচনা ভগত, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, হাওড়ার ডেপুটি শ্রম কমিশনার সুমন্ত রায় এবং মিলের তিনটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনার পর অচলাবস্থা কাটিয়ে মিল পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়। বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিং বলেন, "বাম আমল থেকে তৃণমূল আমল পর্যন্ত এই রাজ্যে একের পর এক জুটমিল বন্ধ হয়েছে। এবার থেকে শুধু রাজনীতি করার উদ্দেশ্যে যদি কেউ শিল্প বন্ধের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের স্বার্থরক্ষা করা মালিকপক্ষের দায়িত্ব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement