shono
Advertisement
Nalhati

নলহাটিতে এনআইএ অভিযানে উদ্ধার বিপুল বিস্ফোরক! নাশকতার ছক নাকি অন্য কিছু?

বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। উদ্ধার হল ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট ও প্রচুর সংখ্যায় ডিটোনেটর। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published By: Suhrid DasPosted: 01:50 PM Jul 25, 2026Updated: 04:55 PM Jul 25, 2026

বীরভূমের নলহাটিতে (Nalhati) উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। উদ্ধার হল ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট ও প্রচুর সংখ্যায় ডিটোনেটর। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল? সেই বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement

এনআইএ সূত্রে খবর, আধিকারিকরা গোপন সূত্রে খবর পান নলহাটিতে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত রয়েছে। তারপরই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা কলকাতার নিউটাউন থেকে নলহাটি রওনা হয়েছিলেন। নলহাটি থানার পুলিশের সাহায্যে তল্লাশি অভিযান চলে। দীর্ঘ তল্লাশির পরে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট। এছাড়াও বিপুল পরিমাণ ডিটোনেটর পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাঁর কথায় একাধিক অসঙ্গতি মেলে। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর পরিচয় সামনে আনা হয়নি।

কী কারণে এত বিস্ফোরক মজুত করা হয়েছিল? কোনও নাশকতার ছক করা হয়েছিল? নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল? উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ বিস্ফোরক কি কোনও বাণিজ্যিক কারণে ব্যবহার করার জন্য মজুত ছিল? সেইসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। সেই কথাও এনআইএ সূত্রে জানা গিয়েছে। নলহাটিতে তৃণমূল আমলে একাধিক পাথর ভাঙার বেআইনি খাদান আছে। এছাড়াও ঝাড়খণ্ডে একাধিক খাদান রয়েছে। সেসব খাদানে ওইসব বিস্ফোরক পাঠানোর পরিকল্পনা ছিল কি? সেই বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জেরা করে বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে বলে খবর। তাঁদের খোঁজেও তল্লাশি হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement