shono
Advertisement
CM Suvendu Adhikari

'চুরি করলে আত্মসমর্পণ করুন, পালিয়ে যাবেন না', উত্তরবঙ্গে 'তোলাবাজ'দের বার্তা শুভেন্দুর

শুক্রবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক,সাংসদরা।
Published By: Subhankar PatraPosted: 06:21 PM Jul 03, 2026Updated: 08:15 PM Jul 03, 2026

যাঁরা চুরি করেছেন থানায় যান। পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএতে যেতে পারছেন না। পালিয়ে যাবেন না। থানায় আত্মসমর্পণ করুন। উত্তরবঙ্গে গিয়ে এইভাবেই দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এ ছাড়াও বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বন্যা, সার্বিক উন্নয়ন নিয়ে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার। সেই কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি উত্তরকন্যাকে আরও সচল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

শুক্রবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক,সাংসদরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএতে যারা চুরি-চামারি করেছেন তাঁরা থানায় আত্মসর্মপণ করুন। দপ্তরে যেতে না পারলে পদত্যাগ করুন। পালিয়ে যাবেন না।" উল্লেখ্য, তৃণমূল সরকারের পতনের পর রাজ্যজুড়ে তোলাবাজি, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন। তাঁরা ডিম থেরাপির শিকার হচ্ছেন। অনেক  তৃণমূল নেতা আবার পলাতক। তাঁদের মধ্যে রয়েছেন বিভিন্ন পঞ্চায়েত, পুরসভার প্রধান-সহ সদস্যরা। তাঁরা দপ্তরে না আসা সাধারণ মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মত, সেই জন্য মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন প্রয়োজন হলে পদত্যাগ করুন।

এ দিনের বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন, চলতি প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ণ, অতিরিক্ত বৃষ্টিতে বন্যার কথা মাথায় রেখে সিভিল ডিফেন্স-সহ অন্যান বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি করা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, "কোচবিহারে বন্যা হয়। বাংলাদেশ থেকে আসা জলে প্লাবিত হয় হিলি। শিলিগুড়িতে জল জমে, ভাসে মেখলিগঞ্জ। আমরা সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত কর্মীদের কাজ দেওয়া হবে। অতিরিক্ত ৪০০ পুলিশ রাখা হচ্ছে। তৈরি করা হচ্ছে বিশেষ দল। বিপর্যয় ঘটলে তাঁরা এনডিআরএফ, এনডিআরএফদের সাহায্য করবে।"

এ ছাড়াও উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যাকে সচল করার জন্য  প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উন্নয়নের কাজে কোনও ঢিলেমি তিনি বরদাস্ত করবেন বলেও জানিয়েছেন। কাজ নিজে তদারকি করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement