shono
Advertisement

Breaking News

কোচিং সেন্টারের সামনে হট্টগোল, গৃহশিক্ষকের মারে জ্ঞান হারাল ছাত্র

অধরা অভিযুক্ত। The post কোচিং সেন্টারের সামনে হট্টগোল, গৃহশিক্ষকের মারে জ্ঞান হারাল ছাত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 05:42 PM Jul 09, 2018Updated: 06:12 PM Jul 09, 2018

রিন্টু ব্রহ্ম, কালনা: একটুতেই রেগে যেতেন গৃহশিক্ষক৷ ছাত্রের গায়ে হাত তুলতেন৷ তাই ছেলের জন্য অন্য গৃহশিক্ষক রেখেছিলেন পরিবারের লোকেরা৷ কিন্তু, তাতেও রেহাই মিলল না৷ কোচিং সেন্টারের সামনের রাস্তা যাওয়ার সময় ফের প্রাক্তন ছাত্রকে মারলেন ওই গৃহশিক্ষক! মারের চোটে জ্ঞান হারায় ওই কিশোর৷ হাসপাতালে ভরতি সে৷ থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রের মা৷ অভিযুক্ত গৃহশিক্ষকের বক্তব্য, রোজই তাঁর কোচিং সেন্টার সামনে দিয়ে যাওয়ার সময়ে বন্ধুদের সঙ্গে হট্টগোল করে ওই কিশোর৷ তাই মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা শহরে৷

Advertisement

[মিশন হস্টেলে ছাত্রের মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের]

কালনা শহরের যোগীপাড়ার বাসিন্দা অর্ঘ্য সাহা৷ স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র সে৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, নবম শ্রেণিতে ওঠার পর, কয়েক মাস অর্ঘ্যকে বিজ্ঞান পড়িয়েছিলেন গৃহশিক্ষক কৌশিক সাহা৷ শহরের বিদ্যাবাগীশ পাড়ায় কোচিং সেন্টার চালান তিনি৷ কিন্তু, অল্পতেই রেগে যেতেন কৌশিক৷ কথায় কথায় ছাত্রের গায়ে হাতও তুলতেন তিনি৷ তাই মার্চ থেকে মাস থেকে অন্য কোচিং সেন্টারে পড়ছে অর্ঘ্য৷ রবিবার রাতে কৌশিক সরকারের কোচিং সেন্টারের সামনে দিযে বন্ধুদের সঙ্গে যাচ্ছিল সে৷ অভিযোগ, কোচিং সেন্টার থেকে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর আচমকাই বাইক নিয়ে অর্ঘ্য ও তার বন্ধুদের পথ আটকান ওই গৃহশিক্ষক৷ প্রাক্তন ছাত্রকে মারধর করেন তিনি৷ মাথায় ডাস্টারের আঘাতে জ্ঞান হারায় অর্ঘ্য৷ এখন কালনা মহকুমা হাসপাতালে ভরতি সে৷

কালনা থানায় অভিযুক্ত গৃহশিক্ষক কৌশিক সরকারের বিরুদ্ধে এফআইআর করেছেন অর্ঘ্য সাহার মা৷ তাঁর অভিযোগ, টিউশন হারিয়ে প্রতিহিংসার বশে তাঁর ছেলেকে মেরেছেন ওই গৃহশিক্ষক৷ প্রাক্তন ছাত্রকে তিনি যে মেরেছেন, তা অবশ্য অস্বীকার করেননি কৌশিক সরকারও৷ তাঁর বক্তব্য, প্রতিদিন কোচিং সেন্টারের সামনে রাস্তায় বন্ধুদের সঙ্গে হট্টগোল করে অর্ঘ্য৷ ঘটনার দিন তিনি আর মেজাজ ঠিক রাখতে পারেননি৷ এদিকে অভিযোগ দায়ের হলেও, এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ৷

ছবি: মোহন সাহা

[এবার সিলেবাসে জায়গা পাচ্ছে লোকসঙ্গীত ঝুমুর, চালু হচ্ছে ডিপ্লোমা কোর্স]

The post কোচিং সেন্টারের সামনে হট্টগোল, গৃহশিক্ষকের মারে জ্ঞান হারাল ছাত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement