shono
Advertisement
Illegal Coal Mining

সিআইএসএফকে আইনি ক্ষমতা, কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ

এই সিদ্ধান্ত কার্যকর করার অংশ হিসাবে সিআইএসএফের ডিআইজি কে পি সিং আসানসোলের শীতলপুরে বাহিনীর দপ্তর পরিদর্শন করেন।
Published By: Subhankar PatraPosted: 03:54 PM Jul 10, 2026Updated: 04:59 PM Jul 10, 2026

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফকে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এই নতুন ক্ষমতার ফলে এবার থেকে  সিআইএসএফ সরাসরি আদালতে মামলা দায়ের করতে পারবে। এতদিন এই ক্ষমতা ছিল না এই ফোর্সের।

Advertisement

ডিআইজি সিং ইসিএলের সদর দপ্তরে গিয়ে সংস্থার সিএমডি সতীশ ঝার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অবৈধ খনন ও কয়লা চুরি প্রতিরোধে পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সিদ্ধান্ত কার্যকর করার অংশ হিসাবে সিআইএসএফের ডিআইজি কে পি সিং আসানসোলের শীতলপুরে বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে তিনি সিনিয়র কমান্ডান্ট রাহুল সিং গৌতম-সহ অন্যান্য আধিকারিক ও জওয়ানদের সঙ্গে বৈঠক করে নতুন আইনি ক্ষমতার কার্যকর প্রয়োগ সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দেন।

পরে ডিআইজি সিং ইসিএলের সদর দপ্তরে গিয়ে সংস্থার সিএমডি সতীশ ঝার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অবৈধ খনন ও কয়লা চুরি প্রতিরোধে পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, সিআইএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। তারা মূলত সরকারি বিভিন্ন স্পর্শকাতর এরিয়া অর্থাৎ বিমানবন্দর, মেট্রোর নিরাপত্তার দায়িত্বে থাকে। তৃণমূল জামানায় কয়লা পাচার, অবৈধভাবে উত্তোলনের অভিযোগ একাধিকবার উঠেছে। এবার তা রুখতে বড় সিদ্ধান্ত নেওয়া হল। কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে আইনি ক্ষমতা দেওয়া হল সিআইএসএফকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement