shono
Advertisement

Breaking News

TMC

চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের

রবিবার সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় এবং কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার বাড়ির সামনে এই নিয়ে বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারা।
Published By: Jaba SenPosted: 04:47 PM Jun 07, 2026Updated: 04:47 PM Jun 07, 2026

চাকরি দেওয়ার নামে টাকা তোলা ও সরকারি পরিষেবার বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। রবিবার সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় এবং কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার বাড়ির সামনে এই নিয়ে বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারা। টাকা ফেরতের দাবিতে বিক্ষোভকারীদের উপস্থিতিতে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

Advertisement

বিক্ষোভকারীদের হাতে ছিল 'চোর' লেখা প্ল্যাকার্ড। ওঠে 'চোর চোর' স্লোগানও। অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চাকরি ও সরকারি সুযোগ-সুবিধার আশায় বহু মানুষ টাকা দিলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা নেওয়া হয়েছে। কিন্তু চাকরি না পাওয়ায় এবং টাকা ফেরত না মেলায় ক্ষোভ জমতে থাকে। সেই ক্ষোভ থেকেই এদিন সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ চলাকালীন অভিযুক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একাধিক স্লোগানও দেওয়া হয়। এক বিক্ষোভকারী জানান, চাকরি দেওয়ার নাম করে এলাকার প্রচুর মানুষের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা দাবি করেন, যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাঁদের প্রত্যেককে দ্রুত টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও দাবি তোলেন তাঁরা। শুধুমাত্র চাকরির জন্য টাকা নেওয়া বা কাটমানির অভিযোগই নয়, অভিযুক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগও উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement