shono
Advertisement
Madhyamik Result 2026

ইঞ্জিনিয়ার হওয়াই লক্ষ্য, মাধ্যমিক দিয়েই হায়দরাবাদ পাড়ি! মেয়েদের মধ্যে প্রথম ইসলামপুরের বেদশ্রুতি

মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই শুরু করে দিয়েছে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় সে। সেজন্য বাড়ি ছেড়ে এই মুহূর্তে সুদূর হায়দরাবাদে রয়েছে বেদশ্রুতি। এবারের মাধ্যমিকে রাজ্যে মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম সেই। মেয়ের সাফল্যে আনন্দে উদ্বেল বাবা-মা।
Published By: Suhrid DasPosted: 02:13 PM May 08, 2026Updated: 05:15 PM May 08, 2026

মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই শুরু করে দিয়েছে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় সে। সেজন্য বাড়ি ছেড়ে এই মুহূর্তে সুদূর হায়দরাবাদে রয়েছে বেদশ্রুতি। এবারের মাধ্যমিকে রাজ্যে মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম সেই। মেয়ের সাফল্যে আনন্দে উদ্বেল বাবা-মা। মেয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় আবেগে ভেসেছেন তাঁরা। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা বেদশ্রুতি সিংহ। এবারের মাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে রয়েছে সাতজন। তাদের মধ্যেই অন্যতম বেদশ্রুতি। এবারের মাধ্যমিকে মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম। সেই।

Advertisement

ইসলামপুর গার্লস স্কুলের ছাত্রী বেদশ্রুতি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী সে। যত বড় হয়েছে, ততই যেন বইয়ের মধ্যে ডুবে গিয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই অত্যন্ত পরিশ্রমী ছাত্রী হিসেবে পরিচিত বেদাশ্রুতি। নিয়মিত পড়াশোনা, কঠোর অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের জোরেই সে এই সাফল্য অর্জন করেছে। ফল প্রকাশের পর থেকেই তার বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীরা। বেদাশ্রুতির এই কৃতিত্বে গর্বিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরাও। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বেদাশ্রুতির এই সাফল্য আগামী দিনে অন্যান্য পড়ুয়াদেরও অনুপ্রেরণা জোগাবে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের মুকুটে আরও এক নতুন পালক সংযোজিত হল। 

ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তার। লক্ষ্য স্থির করে ফেলায় পড়াশোনার জন্য ভিনরাজ্যে আপাতত সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই সে হায়দরাবাদ চলে গিয়েছে। সেখানে থেকেই চলছে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা।

ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তার। লক্ষ্য স্থির করে ফেলায় পড়াশোনার জন্য ভিনরাজ্যে আপাতত সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই সে হায়দরাবাদ চলে গিয়েছে। সেখানে থেকেই চলছে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা। ফল জানার পরই মেয়ের সঙ্গে কথা হয়েছে বাবা-মায়ের। বাবা বিনয় সিংহ জানিয়েছেন, মেয়ে ভালো করবে জানতাম। কিন্তু মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম হওয়ায় খুবই ভালো লেগেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেদাশ্রুতির দাদাও অত্যন্ত মেধাবী। সেও মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছিল। দাদার পথেই পড়াশোনা গিয়ে নিয়ে যেতে চাইছে বোন। এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয়, জয়েন্ট এন্ট্রাসে ভালো ফলের জন্যই প্রস্তুতি নিচ্ছে মেধাবী এক ছাত্রী।

এই সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা এবং সকলের সহযোগিতার কথাও উল্লেখ করেছে বেদশ্রুতি সিংহ। বিভিন্ন মহল থেকে তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা নেমেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement