সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক বিয়ে করেছে। ঘরে চার ছেলে-মেয়েও রয়েছে। এরপরও যৌনকর্মীকে বিয়ের করার উদ্যোগ নিয়েছিল গুণধর। এখানেই শেষ নয়। সেই মহিলাকে নিয়ে রাত্রিবাসের জন্য আবার সোজা পৌঁছে গিয়েছিলেন পুরনো শ্বশুরবাড়িতেই। কিছু শেষরক্ষা হল না। আর ফলও পেল হাতেনাতে। গণপ্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হল সফিকুল ইসলাম নামের ওই ব্যক্তিকে।
[বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রবাসী যুবকের লক্ষাধিক টাকা লুট, ধৃত অভিনেত্রী]
জানা গিয়েছে, পেশায় গাড়ি চালক সফিকুল। দেগঙ্গার সোহায় শ্বেতপুর পঞ্চায়েতের খাঁপুর গ্রামের বাসিন্দা সে। ইতিমধ্যেই একাধিকবার বিয়ে করেছে। স্ত্রীদের একজনের নাম ফতিমা। যার অভিযোগ, স্বামী সংসারে টাকা তো দেয়ই না উলটে স্ত্রীদের মারধর করত। তাও এ অত্যাচার মেনে নিচ্ছিলেন তিনি। কেবলমাত্র সন্তানদের মুখ চেয়ে। কিন্তু সম্প্রতি মাটিয়ার এক যৌনকর্মীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় সফিকুল। তাকে বিয়েরও প্রস্তাব দেয়। ওই মহিলাকে নিয়ে আবার ফতিমার বাপের বাড়িতেই ওঠে। প্রথমে মহিলাকে নিজের আত্মীয় বলে পরিচয় দেয় সফিকুল। কিন্তু দু’জনের ব্যবহার দেখে ফতিমার বাপের বাড়ির লোকের সন্দেহ হয়। একটু জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্যি জানা যায়।
[জাতীয় সড়কে বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট চিতাবাঘ, চাঞ্চল্য বীরপাড়ায়]
ফতিমাকে খবর দেওয়া হয়। তিনি এসে গুণধর জামাইয়ের বাকি কীর্তিকলাপ ফাঁস করে দেন। প্রকাশ্যে বেঁধে বেধড়ক মারধর করা হয় সফিকুলকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সফিকুলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। প্রথমে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে গ্রেপ্তার করা হয়। খুব শিগগিরিই আদালতে তোলা হবে অভিযুক্তকে। সেখানেই তার বিচরপর্ব শুরু হবে। তবে বিচার যাই হোক এমন স্বামীকে তিনি ফিরিয়ে নেবেন না বলেই জানিয়ে দিয়েছেন ফতিমা। প্রয়োজনে নিজে খেটে ছেলেমেয়েদের মানুষ করবেন বলে জানিয়ে দিয়েছেন দেগঙ্গার গৃহবধূ।
[বিচারকের গরহাজিরায় পিছোল শুনানি, আদালত চত্বরে আত্মহত্যার চেষ্টা যুবকের]
The post স্ত্রী থাকতেও যৌনকর্মীকে শ্বশুরবাড়িতে এনে বিপত্তি, যুবককে গণধোলাই appeared first on Sangbad Pratidin.
