shono
Advertisement

Breaking News

Titagarh

তৃণমূল নেতাদের দেখা নেই, এবার টিটাগড়ে ৬ কাউন্সিলরের গণইস্তফা, ভাঙবে পুরসভা!

বারাকপুর শিল্পাঞ্চলের একের পর এক পুরসভায় তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ করছেন। ভাটপাড়া, উত্তর বারাকপুর, হালিশহর, নোয়াপাড়া পুরসভায় গণইস্তফা দেখা গিয়েছে কাউন্সিলরদের। এবার টিটাগড় পুরসভায় তৃণমূল কাউন্সিলররা ইস্তফা দিলেন।
Published By: Suhrid DasPosted: 07:17 PM May 29, 2026Updated: 08:11 PM May 29, 2026

বারাকপুর শিল্পাঞ্চলের একের পর এক পুরসভায় তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ করছেন। ভাটপাড়া, উত্তর বারাকপুর, হালিশহর, নোয়াপাড়া পুরসভায় গণইস্তফা দেখা গিয়েছে কাউন্সিলরদের। এবার টিটাগড় পুরসভায় তৃণমূল কাউন্সিলররা ইস্তফা দিলেন। পুরসভার উপ পুরপ্রধান-সহ মোট ৬ জন এদিন পদ থেকে ইস্তফা দিলেন। পরিষেবা কীভাবে মানুষজন পাবেন? আগামী দিনে এই পুরসভা ভেঙে যাবে কি? সেসব প্রশ্ন উঠেছে।

Advertisement

রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেস নেতাদের প্রকাশ্যে তেমন দেখা যাচ্ছে না। উত্তর ২৪ পরগনার বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কার্যত ধরাশায়ী। শিল্পাঞ্চলে উড়েছে গেরুয়া আবির। ফলপ্রকাশের পর থেকে তৃণমূল কাউন্সিলররা বিভিন্ন জায়গায় ইস্তফা দিচ্ছেন। এবার টিটাগড়ে ৬ কাউন্সিলর পদত্যাগ করলেন। ভাটপাড়া, উত্তর বারাকপুর, হালিশহর, নোয়াপাড়া পুরসভায় তৃণমূল কাউন্সিলররা গণইস্তফা দিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখাল টিটাগড় পুরসভাও। প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান ভাইস চেয়ারম্যান-সহ একাধিক কাউন্সিলর আজ, শুক্রবার ইস্তফা দিলেন। 

পদত্যাগী কাউন্সিলরদের দাবি, বর্তমান পরিস্থিতিতে মানুষের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া ও এলাকার সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। নির্বাচনের ফলপ্রকাশের পর দলীয় বা জেলা নেতৃত্বও তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ।

এদিন সাংবাদিক বৈঠকে নিজেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তাঁরা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, ভাইস চেয়ারম্যান মহম্মদ জলিল, কাউন্সিলর মুজিবর রহমান, সরস্বতী দেবী, আশা শর্মা ও ইনাম খান। ২৩ ওয়ার্ডের টিটাগড় পুরসভায় ইতিমধ্যেই দু’জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। আগামী সোমবার আরও কয়েকজন কাউন্সিলর পদত্যাগ করতে পারেন বলে সূত্রের খবর। ফলে পুরসভার প্রশাসনিক পরিস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে। সাংবাদিক বৈঠকে পদত্যাগী কাউন্সিলরদের দাবি, বর্তমান পরিস্থিতিতে মানুষের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া ও এলাকার সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। নির্বাচনের ফলপ্রকাশের পর দলীয় বা জেলা নেতৃত্বও তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ। মানুষের কাছে দায়বদ্ধতা ও ব্যক্তিগত সম্মানের কথা ভেবেই তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদ ছাড়লেও সামাজিক কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

বারাকপুরের বিধায়ক বিধায়ক কৌস্তভ বাগচির দাবি, কাউন্সিলরদের পদত্যাগে নাগরিক পরিষেবা ব্যাহত হবে না। মানুষ সমস্ত পরিষেবা পাবেন। তবে কারও বিরুদ্ধে দুর্নীতি বা অন্য কোনও অভিযোগ থাকলে পদত্যাগ করেও রেহাই মিলবে না। এমনই মন্তব্য করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement