shono
Advertisement

খড়দহে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

ভস্মীভূত কারখানা।
Posted: 12:59 PM Apr 25, 2017Updated: 07:29 AM Apr 25, 2017

আকাশনীল ভট্টাচার্য: সোমবার গভীর রাতে খড়দহ থানার ডাঙ্গাডিঘিলায় কল্যাণী এক্সপ্রেস ওয়েতে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তে মধ্যে তা ছড়িয়ে পড়ে কারখানার বিস্তীর্ণ এলাকা জুড়ে। অতিন্দ্র কনস্ট্রাকসান নামের ওই  পাইপ কারখানাটিতে প্রচুর পরিমাণে প্লাস্টিকের পাইপ মজুত থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে। হাওয়ার তীব্রতায় মুহূর্তে মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানার ভিতরে । ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২১ টি ইঞ্জিন ও খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে ছড়িয়ে পড়ে পাশের একটি ট্রান্সফরমার তৈরির কারখানায়।

Advertisement

[সরকারি অনুষ্ঠানে নিষিদ্ধ হোক মাংস, আর্জি পেটা-র]

স্থানীয় ও দমকল সূত্রে জানা গেছে ওই কারখানাটিতে প্লাস্টিক জাতীয় দাহ্য বস্তু মজুত থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। আশেপাশে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। পর্যাপ্ত জল না থাকায় আগুন নেভানোর কাজে যথেষ্ট বেগ পেতে হয় বলেও জানা গিয়েছে। বেশ কয়েকটি জলের গাড়ি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল। স্থানীয়রাও এই দমকলের সাথে আগুন নেভানোর কাজে হাত লাগান। যদিও স্থানীয় বাসিন্দারা এবং কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, সঠিক সময়ে খবর দেওয়া হলেও দমকল আসতে অনেক দেরি করে। যার ফলে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। সঠিক সময়ে  দমকল এলে আগুন এত ভয়াবহ আকার ধারণ করতো না। এদিকে দমকল সূত্রে জানানো হয়েছে প্রথমত এখানে জলের সমস্যা এবং কারখানার যথেষ্ট পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার ফলেই আগুন ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট করে জানাতে পারেননি দমকল কর্মীরা। যদিও তাদের দাবী শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। কল্যাণী রোডের যানবাহন চলাচল বেশ কয়েক ঘণ্টা ব্যাহত হয়। সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।

[পর্ন দুনিয়ায় ঝড় তুললেন এই তারকা, জানেন কী করলেন?]

তবে কল্যাণী রোডের ধারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কারখানাগুলি আদতেও সঠিক নিয়ম মেনে চলছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সুত্রের খবর অগ্নিকান্ডে ভস্মীভূত কারখানাটিতে কোন রকম অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার