shono
Advertisement
Asansol

কয়লা খনিতে 'ম্যানমেড' বিস্ফোরণ! আসানসোলে ভয়াবহ ধস, পুনর্বাসনের দাবিতে অবরোধ

কয়লা খনিতে বিস্ফোরণের প্রতিবাদে ইসিএলের কয়লা পরিবহনের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা।
Published By: Arpita MondalPosted: 08:05 PM Jul 18, 2026Updated: 08:06 PM Jul 18, 2026

সালানপুরের বনজেমারি এলাকায় ভয়াবহ ধস নেমে বিপর্যস্ত জনজীবন। কয়লা খনিতে ম্যানমেড বিস্ফোরণের জেরেই বিপত্তি। পুনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের। ধসের জেরে হাঁ করে আছে বিস্তীর্ণ এলাকা। খনি সংলগ্ন নিউ কলোনিতে পরপর বাড়িগুলিতে ধরেছে ফাটল। প্রাণে বাঁচাই যেন এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ওই এলাকার মানুষের কাছে।

Advertisement

কয়লা খনিতে বিস্ফোরণের প্রতিবাদে ইসিএলের কয়লা পরিবহনের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা। যার জেরে খনির উৎপাদন ও পরিবহন ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, 'নিয়মবহির্ভূত বিস্ফোরণের জেরে তীব্র কম্পনে একাধিক বাড়ি ও দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। যে কোনও মুহূর্তে বড়সড় প্রাণহানির আশঙ্কা থাকে। অবিলম্বে নিরাপদ স্থানে উপযুক্ত পুনর্বাসনের দাবি জানান তারা।

ক্ষোভ উগড়ে দিয়ে স্থানীয় বাসিন্দার অভিযোগ, "ঘর ভেঙে গেছে, ছেলে-মেয়ে নিয়ে চাপা পড়ে মরে যেতে পারতাম।" তাঁদের দাবি, "যারা বিপজ্জনক জোনে আছে, তাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করুক , না হলে বিস্ফোরণ করতে বাধা দেওয়া হবে।" পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে ধসগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ইসিএল আধিকারিকরা। ইসিএল সালানপুর এরিয়া বঞ্জমারি কোলিয়ারি এজেন্ট রাজীব কুমার সিনহা আশ্বাস দিয়ে বলেন, "ধসে যাওয়া এলাকাটি প্রথমে ভরাট করিয়ে ফেন্সিং করে আটকে দেওয়া হবে এবং নিরাপদ উপায়ে খনি চালানোর ব্যবস্থা করব।" কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ উঠলেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার