shono
Advertisement

Breaking News

ISF

দলবদলের আর্জি, আইএসএফের সঙ্গে যোগাযোগ তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের!

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ী বিধায়কদের মধ্যে ৩১ জন সংখ‌্যালঘু। তাঁদের মধ্যে অনেকেই বুধবার বিধানসভায় শপথ নিয়েছেন। তার আগে থেকেই আইএসএফ-এ শীর্ষনেতৃত্বের সঙ্গে দলে যোগ দিতে চেয়ে যোগাযোগ করেছেন বলে দাবি। কিন্তু সরাসরি দলবদলের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
Published By: Sayani SenPosted: 10:21 PM May 13, 2026Updated: 10:22 PM May 13, 2026

বেশ কয়েকজন তৃণমূলের সংখ‌্যালঘু বিধায়ক আইএসএফ-এ যোগ দিতে চেয়ে যোগাযোগ করেছে বলে দাবি। সূত্রের খবর, এইসব বিধায়কদের পদত‌্যাগ করে ফের ভোটে জিতে আসা পরামর্শ দেওয়া হয়েছে। আইএসএফ নেতৃত্বের মতে এদেরকে সরাসরি দলে নিলে সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠবে।

Advertisement

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ী বিধায়কদের মধ্যে ৩১ জন সংখ‌্যালঘু। তাঁদের মধ্যে অনেকেই বুধবার বিধানসভায় শপথ নিয়েছেন। তার আগে থেকেই আইএসএফ-এ শীর্ষনেতৃত্বের সঙ্গে দলে যোগ দিতে চেয়ে যোগাযোগ করেছেন বলে দাবি। কিন্তু সরাসরি দলবদলের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আইএসএফ এর এক শীর্ষনেতা জানান, ‘‘এদেরকে সরাসরি দলে যোগদান করালে কর্মীদের মনোবলে আঘাত করবে। কারণ এইসব বিধায়করাই আইএসএফ কর্মীদের ওপর বিভিন্ন সময় অত‌্যাচার চালিয়েছে।"

তাই তাঁর মতে, "যদি দলে যোগ দিতে হয়, তাহলে চাপিয়ে দেওয়া শর্ত মানতে হবে। তার মধ্যে অন‌্যতম বিধায়ক পদ থেকে পদত‌্যাগ করে উপনির্বাচনে জয়ী হয়ে আসতে হবে। এর ফলে নেতৃত্বের প্রতি নিচুতলার কর্মীদের আস্থা বাড়বে।" এবিষয়ে দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, "দল যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। এখন আমাদের একমাত্র লক্ষ‌্য জনসমর্থন আরও বৃদ্ধি করা। কারণ, আগামী দিনে তৃণমূলের সংখ‌্যালঘু ভোটে ধস নামবে। সেই ভোট দলের পক্ষে আনাই চ‌্যালেঞ্জ।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement