shono
Advertisement

Breaking News

খড়দহে সরকারি আবাসনে চলল গুলি, আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য

এলাকায় আতঙ্ক৷ The post খড়দহে সরকারি আবাসনে চলল গুলি, আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য appeared first on Sangbad Pratidin.
Posted: 03:01 PM Jul 15, 2018Updated: 03:31 PM Jul 15, 2018

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: শাসক দলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব৷ চলল গুলিও৷ উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার খড়দহে৷ বাড়িতে হামলার ঘটনাটি দলের নেতৃত্বকে জানিয়েছেন শাসক দলের আক্রান্ত জনপ্রতিনিধি৷ এদিকে কী কারণে ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা হল, তা খতিয়ে দেখছে পুলিশও৷

Advertisement

[রাস্তায় উঠে এল সমুদ্রের জল, মন্দারমণিতে হোটেলবন্দি বহু পর্যটক]

উত্তর ২৪ পরগনার খড়দহ পুর এলাকার একেবারেই লাগোয়া পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত৷ পঞ্চায়েতে তৃণমূল সদস্য কিরণ আলে৷ তিনি শাসক দলের বুথ সভাপতিও বটে৷ পাতুলিয়ায় সরকারি আবাসনে থাকেন কিরণবাবু৷ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য কিরণ আলের অভিযোগ, শনিবার রাত তিনটে নাগাদ সরকারি আবাসনে চড়াও হয় জনা পঁচিশেক দুষ্কৃতী৷ তাঁকে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে বলে তারা৷ রাজি না হলে, ফ্ল্যাটে ভাঙচুর চালানো হয়৷ এমনকী শাসক দলের ওই নেতাকে লক্ষ্য করে গুলিও চালায় দুষ্কৃতীরা৷ অল্পের জন্য রক্ষা পান তিনি৷ রাত-বিরেতে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানা পুলিশ৷ ততক্ষণে অবশ্য চম্পট দিয়েছে দুষ্কৃতীরা৷ কিন্তু, শাসক দলের নেতা বাড়িতে কেন দুষ্কৃতীরা চড়াও হল? তা এখনও স্পষ্ট নয়৷ তদন্তে খড়দহ থানার পুলিশ৷ এদিকে গোটা ঘটনার কথা শাসক দলের জেলা নেতৃত্বে নজরে এনেছেন বলে জানিয়েছেন আক্রান্ত নেতা৷

ইদানিং খড়দহে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে৷ একে পর এক গুলি চালনোর ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷ মাস খানেক আগে খড়দহে পুর এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলি খুন হন এক ব্যবসায়ী৷ এই ঘটনার কয়েকদিন আগেও গুলি চলেছিল উত্তর শহরতলির এই জনপদে৷  ফিল্মি কায়দায় কাগজ কুড়ানি ছদ্মবেশে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা৷ কোনওমতে প্রাণে রক্ষা পান তিনি৷

[খাবারের খোঁজে এসে চা-বাগানের জলাশয়ে গজরাজ, প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার]

The post খড়দহে সরকারি আবাসনে চলল গুলি, আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement