shono
Advertisement
Murshidabad

পদ্মায় নৌকাডুবি, স্রোতের টানে সীমান্ত পেরিয়ে ভারতে ১১ বাংলাদেশি! বিএসএফের নজর পড়তেই...

বিএসএফের এক আধিকারিক জানান, "এটি একটি দুর্ঘটনা ছিল। আমরা মানবিক দিক বিবেচনা করে তাঁদের উদ্ধার করে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করেছি। সীমান্তে আমরা সবসময় মানবিকতাকেই প্রাধান্য দিই।"
Published By: Kousik SinhaPosted: 02:46 PM Sep 13, 2026Updated: 02:46 PM Sep 13, 2026

প্রবল বৃষ্টিতে ফুঁসতে থাকা পদ্মায় নৌকাডুবি। যার জেরে ভেসে যায় ১১ জন বাংলাদেশি নাগরিক। জলের স্রোতে ভাসতে ভাসতে সবাই প্রায় চলে আসেন ভারতীয় জলসীমানায়। সেখানে পৌঁছতেই হাতেনাতে ভেসে আসা ১১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেন কর্তব্যরত বিএসএফ। কিন্তু এক্ষেত্রে মানবিকতার নজির গড়লেন জওয়ানরা। আটক নয়, একেবারে সস্মানে ১১ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিল বিএসএফ।

Advertisement

বিএসএফের এক আধিকারিক জানান, "এটি একটি দুর্ঘটনা ছিল। আমরা মানবিক দিক বিবেচনা করে তাঁদের উদ্ধার করে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করেছি। সীমান্তে আমরা সবসময় মানবিকতাকেই প্রাধান্য দিই।"

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখরালী ঘাটে। সেখান থেকে একটি ছোট ডিঙি নৌকায় করে নারী ও শিশুসহ ১১-১২ জন যাত্রী জোহরপুর ক্যাম্প ও নারায়ণপুরের ৮ নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। পদ্মার তীর ঘেঁষে যাওয়ার সময় নৌকাটি হঠাৎই স্রোতের টানে ভারত সীমান্তের দিকে ঢুকে যায়। শুধু তাই নয়, জলের স্রোত এতটাই ছিল যে কিছুটা এগোতেই নৌকাটি ডুবে যায়। একজন যাত্রী কোনওক্রমে সাঁতরে বাংলাদেশের দিকে ফিরে যেতে সক্ষম হলেও, বাকি ১১ জন প্রবল স্রোতে ভেসে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানা এলাকায় চলে আসেন।

লালগোলার তারানগর সংলগ্ন খাড়ুয়া বিওপির জওয়ানরা টহল দেওয়ার সময় তাঁদের ভারতীয় জলসীমা থেকে উদ্ধার করেন। বিএসএফের পক্ষ থেকে দ্রুত ওই ১১ বাংলাদেশিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। মানবিকতার খাতিরে তাঁদের শুকনো জামাকাপড়, খাবার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকেও। এরপর আজ, রবিবার দুপুরে নিয়ম মেনে লালগোলা সীমান্তে বিজিবি এবং বিএসএফের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেই সময় বিজিবির হাতে ওই ১১ জনকে তুলে দেওয়া হয়। ফিরে যাওয়ার সময় বাংলাদেশি নাগরিকরা বিএসএফ জওয়ানদের মানবিক ব্যবহারের জন্য ধন্যবাদ জানান।

বিএসএফের এক আধিকারিক জানান, "এটি একটি দুর্ঘটনা ছিল। আমরা মানবিক দিক বিবেচনা করে তাঁদের উদ্ধার করে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করেছি। সীমান্তে আমরা সবসময় মানবিকতাকেই প্রাধান্য দিই।" অন্যদিকে বিজিবির তরফেও বিএসএফকে ধন্যবাদ জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement