shono
Advertisement
Nadia

বজ্রাঘাতে মৃত মহিলা-সহ ২, প্রকৃতির রুদ্ররূপে শোকের ছায়া নাকাশিপাড়ায়

এদিন বিকেলে ব্যাপক ঝড়বৃষ্টির সময় বজ্রঘাতে ওই দুইজনের মৃত্যু হয়। মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
Published By: Jaba SenPosted: 08:45 PM May 23, 2026Updated: 08:45 PM May 23, 2026

বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলা-সহ দুইজনের। শনিবার নদিয়ার নাকাশিপাড়ায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এদিন বিকেলে ব্যাপক ঝড়বৃষ্টির সময় বজ্রঘাতে ওই দুইজনের মৃত্যু হয়। মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শনিবার দুপুর থেকে বৃষ্টি হয়েছে। সেই মতো নদিয়াতেও ঝড়বৃষ্টি হয়। এরপরই এই দুই মৃত্যুর খবর প্রকাশ্যে এল। মৃতদের নাম তপন প্রামাণিক (৫০) এবং উন্নতি সরকার (৩২)। তপন গোবিপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে উন্নতির বাড়ি দুর্গাপুর এলাকায়। শনিবার বিকেলে তাঁদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলে যখন ঝড়বৃষ্টি শুরু হয়েছে তখন তপন প্রামাণিক পাটের জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় আচমকা মাঠে বজ্রপাত হলে গুরুতর জখম হন তিনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে, উন্নতি সরকার ঝড়বৃষ্টির সময় বাড়িতে কাজ করছিলেন। সেই সময় বাড়ির একটি নারকেল গাছে বজ্রপাত হয়। সেই বজ্রাঘাতে উন্নতি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে আসার আগেই দু'জনের মৃত্যু হয়েছিল। একদিনে পরপর দুই মৃত্যুর ঘটনায় নাকাশিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষার মরশুম শুরু হতেই বজ্রপাতের ঘটনা বেড়ে চলেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার আবেদন জানিয়েছে প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement